DSF NEWS
ঢাকাবৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আনদোলন
  4. আর্ন্তজাতিক
  5. উদ্ধার
  6. উদ্বোধন
  7. কৃষি
  8. খেলা ধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. টেক রিলেট
  12. দুর্ঘটনার খবর
  13. ধর্ম ইসলামিক
  14. নারী ও শিশু
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইয়ের পা কৃত্রিম পাপ্রতিস্থাপনের সম্ভাবনা

DSF NEWS
DSF NEWS
এপ্রিল ২৩, ২০২৬ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইয়ের শারীরিক অবস্থা গুরুতর, এক পায়ে তিনবার অস্ত্রোপচার, প্রস্থেটিক লাগতে পারে

তেহরান, ২৩ এপ্রিল ২০২৬: ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই এক পায়ে ইতোমধ্যে তিনবার অস্ত্রোপচার করিয়েছেন এবং চিকিৎসকরা তার ওই পা প্রস্থেটিক (কৃত্রিম পা) দিয়ে প্রতিস্থাপনের সম্ভাবনা বিবেচনা করছেন।

নিউইয়র্ক টাইমসসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, খামেনেই বর্তমানে হাতের অস্ত্রোপচার থেকে সেরে উঠছেন। তার মুখ ও ঠোঁটে গুরুতর পোড়ার ক্ষত রয়েছে, যার কারণে কথা বলতে তাকে ব্যাপক অসুবিধায় পড়তে হচ্ছে। চিকিৎসকরা তার মুখে প্লাস্টিক সার্জারির প্রয়োজনীয়তা দেখছেন।

এই আঘাতগুলো ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের শুরুর দিকে তেহরানের সর্বোচ্চ নেতার কম্পাউন্ডে হওয়া বিমান হামলায় হয়েছে বলে জানা গেছে। সেই হামলায় তার বাবা সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইসহ পরিবারের অনেক সদস্য নিহত হন।

সূত্রগুলো জানিয়েছে, শারীরিকভাবে গুরুতর আহত হলেও মোজতবা খামেনেই মানসিকভাবে সজাগ রয়েছেন এবং একটি সংকীর্ণ ঘনিষ্ঠ বৃত্তের মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অংশ নিচ্ছেন। তবে তিনি এখনও জনসমক্ষে আসেননি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।