আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে গণশুনানি, মিললো নগদ টাকা ও ওষুধ

DSF NEWS
DSF NEWS
November 26, 2026 1:31 am
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ মঙ্গলবার গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

গণশুনানিতে জেলার সাধারণ মানুষ তাদের সমস্যা, অভিযোগ ও প্রত্যাশার কথা সরাসরি তুলে ধরেন। প্রতিটি বিষয় গুরুত্ব দিয়ে শোনা হয় এবং তাৎক্ষণিকভাবে পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া হয়। সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাসও দেওয়া হয়।

এ সময় গত সপ্তাহের গণশুনানিতে আবেদন করা অসহায় ও অসচ্ছল ব্যক্তিদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। পাশাপাশি অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ সহায়তা প্রদান করা হয়।

গণশুনানিতে উপস্থিত সাধারণ মানুষ এই উদ্যোগকে স্বাগত জানান।

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: ১ মণ ধানে ১ কেজি খাসির মাংস

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে [email protected]এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।