আজকের সর্বশেষ সবখবর

রামপালে সুফলভোগী সদস্য চারজন মহিলাকে স্বাস্থ্যসেবার উপকরণ বিতরণ

DSF NEWS
DSF NEWS
November 26, 2026 12:53 am
Link Copied!

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা: রামপালে পল্লী কর্মসংস্থান সহায়তায়র আওতায় চার জন প্রশিক্ষণপ্রাপ্ত মহিলার মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়। বুধবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি এসব উপকরণ বিতরণ করেন। সুফলভোগীরা হলেন, মমতাজ খাতুন, মোসা. সাদিয়া খাতুন, সারমিন খাতুন ও রিক্তা খাতুন।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর বাস্তবায়নাধীন দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প ( ইরেসপো) হতে রামপাল উপজেলার চারজন সুফলভোগী মহিলাকে পল্লী উন্নয়ন একাডেমী গোপালগঞ্জ এ ৬০ দিন মেয়াদি মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে প্রকল্প হতে উপজেলা নির্বাহী অফিসার তামান্না ফেরদৌসি ও সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী ও এআরডিও হাবিবুর রহমান মহিলাদের মাঝে বিভিন্ন স্বাস্থ্য সেবার উপকরণ বিতরণ করেন।

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: ‎১৮ বছর পর ২৮ দিনের প্যারোলে মোংলায় ফিরলেন বাদল ফরাজী

আরও পড়ুন: দাকোপের কামারখোলা ইউনিয়নের কালিনগর বাজারে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুন লেগে ৭টি দোকান পুড়ে ছাই

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে [email protected]এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।