আজকের সর্বশেষ সবখবর

দাকোপে পুলিশের অভিযানে বাজুয়া এস এন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ইনজামাম উল মির্জা (৩৩) আটক

DSF NEWS
DSF NEWS
November 24, 2026 3:37 pm
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনা: খুলনার দাকোপ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ছাত্রলীগের বাজুয়া এস এন কলেজের সাবেক সভাপতি ইনজামাম উল মির্জা (৩৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৪ নভেম্বর মঙ্গলবার সকালে তাকে জেলহাজ্বতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার বিকালে বাজুয়া এলাকা থেকে কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইনজামাম উল মির্জা বাজুয়া চুনকুড়ির মৃত নজরুল ইসলাম মির্জার ছেলে তার মাতা – নুরুন্নাহার বেগম, সাং -বাজয়া (শেনের মাঠ), থানা -দাকোপ, জেলা -খুলনা।এসব তথ্য নিশ্চিত করেছেন দাকোপ থানা পুলিশ। তিনি জানিয়েছেন, ২০২৬ সালের পোদ্দারগঞ্জ ফেরিঘাট বিএনপির অফিসের সামনে ককটেল বিস্ফোরণ ও অগ্নি সংযোগ নাশকতা মামলায় চালান করা হয়েছে। এসআই আরও জানিয়েছেন, ২০২৬ সালের ১১ নভেম্বর পোদ্দারগঞ্জের দলীয় অফিসে অগ্নি সংযোগে স্থানীয় বিএনপির করা হামলা ও লুটপাটের মামলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইনজামাম উল মির্জাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া স্থানীয় সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে পূর্বে এল বি কে মহিলা কলেজের ছাত্রী জয়ী মণ্ডলের ধর্ষণ ও হত্যাকাণ্ডের মামলা এবং বেগম খালেদা জিয়াকে নিয়ে কটূক্তির অভিযোগ ছিল।এলাকায় রমরমা মাদক ব্যবসা করে থাকে এই ইনজামাম। আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ বিষয়ে দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিল। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং সন্ত্রাসী, জুয়া ও মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে এই অভিযান চলমান থাকবে।

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: তাহিরপুর নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ জন গ্রেপ্তার ৩ চেয়ারম্যানসহ ৮৫ জনের নামে মামলা ননা সাম্প্রত্মতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে [email protected]এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।