আজকের সর্বশেষ সবখবর

তাহিরপুর ৪৪ কেজি গাঁজাসহ উপজেলার গাঁজা ও নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের অন্যতম সদস্য ইসলাম উদ্দিন গ্রেপ্তার

DSF NEWS
DSF NEWS
November 23, 2026 11:10 pm
Link Copied!

আমির হোসেন স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৪৪ কেজি গাঁজাসহ ইসলাম উদ্দিন (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ইসলাম উদ্দিন উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের মৃত ইস্কান্দার ফকিরের ছেলে এবং উপজেলার গাঁজা ও ভারতীয় নাছির উদ্দিন বিড়ি সিন্ডিকেটের অন্যতম সদস্য বলে জানিয়েছে পুলিশ।

‎

‎​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানা এস আই সাদেকের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল কামড়াবন্দ গ্রামে ইসলাম উদ্দিনের বসত বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানাযায়, ইসলাম উদ্দিনসহ ৫/৭ জনের একটি প্রভাবশালী সিন্ডিকেট গত ৪/৫ মাস ধরে ভারতীয় নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের আড়ালে তাহিরপুর উপজেলায় মদ, গাঁজা ও ইয়াবার পাইকারি ও খুচরা বিক্রি করে আসছে।

‎

‎​ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, আটককৃত ইসলাম উদ্দিনের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে

‎

‎

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: নোয়াখালীতে বাড়ি ফেরার পথে ট্রলির ধাক্কায় প্রাণ গেল দলিল লেখকের

আরও পড়ুন: দাকোপে পুলিশের অভিযানে লাউডোব ইউনিয়ন যুবলীগের আহবায়ক তন্ময় রায় (৩৫) আটক

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে [email protected]এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।