আজকের সর্বশেষ সবখবর

দাকোপ থানা পুলিশের অভিযানে ২৪পিচ কচ্ছপ সহ দেবদাস মোড়ল (৪৫) কে আটক

DSF NEWS
DSF NEWS
November 20, 2026 10:35 pm
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনা: খুলনা জেলার দাকোপ থানা পুলিশ ২৪ পিচ কচ্ছপ সহ  ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গত ২০/১১/২০২৬ খ্রিঃ রাত্রে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে দাকোপ থানাধীন দাকোপ ইউনিয়নের সাহেবের আবাদ এলাকায় দীপঙ্করের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে দেবদাস মোড়ল (৪৫) কে আটক করা হয়েছে কচ্ছপ সহ।

 

সে দাকোপ সাহেবের আবাদ গ্রামের অবনি মোড়লের ছেলে।  গ্রেফতারের সময় তার হেফাজত হতে ২৪ পিচ কচ্ছপ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত দেবদাস মোড়ল দীর্ঘদিন ধরে কচ্ছপ ব্যবসার সাথে জড়িত । সে বিভিন্ন স্থান থেকে কচ্ছপ সংগ্রহ করে নিজের হেফাজতে রাখতো এবং সুবিধাজনক সময়ে এগুলো বিক্রি করতো।

 

এই ঘটনায় দাকোপ থানায় একটি মামলা রুজু করা হয়েছে। এবিষয়ে দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে অবৈধ কচ্ছপ বিক্রি ও ক্রয় করে আসছিলো। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে এবং সন্ত্রাসী, জুয়া ও মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে এই অভিযান চলমান থাকবে।

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: দাকোপে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, মাঠ ভরা আমন ধান ও সবজি ক্ষেত নিয়ে দিশেহারা কৃষক

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।