আজকের সর্বশেষ সবখবর

সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর নবম মৃত্যু বার্ষিকী

DSF NEWS
DSF NEWS
November 19, 2026 12:33 am
Link Copied!

রুহুল আমিন নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরের কৃতি সন্তান জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার মরহুম আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যু বার্ষিকী বৃহস্পতিবার (১৯ নভেম্বর)। এ উপলক্ষে আকতার হামিদ সিদ্দিকী ফাউন্ডেশনের পক্ষ থেকে ২১ নভেম্বর বেলা ১১টায় মহাদেবপুরস্থ জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের ছোট ছেলে ফাউন্ডেশনের চেয়ারম্যান রেজওয়ান আরেফিন সিদ্দিকী স্মরণসভায় উপস্থিত থাকার জন্য স্থানীয়দের প্রতি অনুরোধ জানিয়েছেন।

আকতার হামিদ সিদ্দিকী ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রথম এমপি নির্বাচিত হন। এসময় তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল জলিল। এছাড়া তিনি ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে এমপি নির্বাচিত হন। ২০০১ থেকে ২০০৯ পর্যন্ত তিনি জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ছিলেন। এসময় তার নির্বাচনী এলাকা মহাদেবপুর ও বদলগাছী উপজেলায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ড সাধিত হয়। সারাদেশে তিনি উন্নয়নের প্রতিক হিসেবে পরিচিতি লাভ করেন।

মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ছিলেন। আওয়ামী লীগ শাসনামলে ২০০৯ সালের ২১ মার্চ ডিবি তাকে তার মহাদেবপুরস্থ বাড়ি থেকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করে। পরে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দেয়া হয়। ২০১২ সালের ১৭ সেপ্টেম্বর তিনি আদালত থেকে বেকসুর খালাস পান।

আকতার হামিদ সিদ্দিকী ১৯৪৭ সালের ৩০ মে নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের উত্তরগ্রাম গ্রামের এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আরিফ হোসেন মন্ডল। তার নামে মোল্লাকুড়ি মোড়ে একটি কলেজ প্রতিষ্ঠা করা হয়। কিন্তু তা আজও এমপিওভূক্ত হয়নি। তিনি ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ^বিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। চিকিৎসাধীন অবস্থায় ২০১৭ সালের ১৯ নভেম্বর ঢাকার ইউনাইটেড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: সান্তাহার প্রেসক্লাবকে আওয়ামী দোসরমুক্ত চেয়ে তালা ঝুলিয়ে দিল বিএনপি

আরও পড়ুন: রাঙ্গুনিয়ায় অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মশাল মিছিল, নেতৃত্বে ভিপি আনসুর উদ্দিন

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।