DSF NEWS
ঢাকাMonday , 6 July 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন-আদালত
  5. আনদোলন
  6. আন্তর্জাতিক
  7. আর্ন্তজাতিক
  8. উদ্ধার
  9. উদ্বোধন
  10. ক‌মি‌টি
  11. কৃষি
  12. খেলা
  13. খেলা ধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

প্রমিলা রাণী বর্মনের প্রয়াণে শোক প্রকাশ, বিদেহী আত্মার শান্তি কামনা

DSF NEWS
DSF NEWS
July 6, 2026 4:10 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: বিশ্বম্ভরপুর প্রেসক্লাবের সভাপতি, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাংবাদিক স্বপন কুমার বর্মনের মাতা, উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে সম্মাননা প্রাপ্ত প্রমিলা রাণী বর্মন (প্রায় ১০০) বার্ধক্যজনিত কারণে সোমবার (২৯ জুন) সন্ধ্যা ৭টা ৭ মিনিটে নিজ বাসভবনে পরলোকগমন করেন।

মৃত্যুকালে তিনি পুত্র-কন্যা, নাতি-নাতনি, আত্মীয়স্বজনসহ অসংখ্য শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন। হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী তাঁর মরদেহ নিজ বাড়িতে কাষ্ঠ সৎকার সম্পন্ন করা হয়েছে। প্রয়াত প্রমিলা রাণী বর্মন সমাজসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে সম্মাননা লাভ করেছিলেন। তাঁর মৃত্যুতে বিশ্বম্ভরপুরের সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনায় সকলের কাছে প্রার্থনা জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।