মৌলভীবাজার জেলা সদরের কাজী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও একতা স্পোর্টিং ক্লাবের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ, সামাজিক ও ক্রীড়া সংগঠক এবাদুল হক দুলুর মৃত্যুতে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ওয়ালর্ড ওয়াইড এর ফাউন্ডার্স প্রেসিডেন্ট সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের’ প্রেসিডেন্ট বিশিষ্ট ব্যাবসায়ী হারুনুর রশিদ, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর ভারপ্রাপ্ত সভাপতি জয়নাল আবেদিন খান, সাধারণ সম্পাদক এম মুহিবুর রহমান মুহিব ও ট্রেজারার মোহাম্মদ মুজিব মনসুর সহ অন্যান্য নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে শোক প্রকাশ ও শোকাবহ পরিবারবর্গ এর প্রতি গভীর সমবেদনা সহ মরহুম এর আত্মার মাগফেরাত কামনা করার জন্য দেশে বিদেশের সবার প্রতি বিনীতভাবে অনুরুধ জানিয়েছেন।
শোকবার্তায় মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ওয়ালর্ড ওয়াইড এর ফাউন্ডার্স প্রেসিডেন্ট ও গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর বলেন,মরহুম এবাদুল হক দুলু শুধু একজন শিক্ষক ছিলেন না, ছিলেন একজন অভিভাবক, একজন পরামর্শদাতা, একজন মানবিক মানুষ। এলাকার বিভিন্ন সামাজিক সংগঠন, ক্লাব ও চ্যারিটেবল কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থেকে মানুষের সুখে-দুঃখে ছায়ার মতো পাশে দাঁড়িয়েছেন। তাঁর আন্তরিকতা, বিনয়, হাসিমাখা মুখ আর নিঃস্বার্থ সেবার কথা আজীবন মৌলভীবাজারবাসীর স্মরণে থাকবে।
সংবাদপ্রেরক; আকিল মনসুর, মৌলভীবাজার,
আরও পড়ুন: প্রমিলা রাণী বর্মনের প্রয়াণে শোক প্রকাশ, বিদেহী আত্মার শান্তি কামনা
আরও পড়ুন: শোক সংবাদ মরহুম এস এম মহসিন চৌধুরী ইয়াছিন মাস্টার-এর সহধর্মিণী ইন্তেকাল করেছেন

