মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার: সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে চাটখিলে বিক্ষোভ মিছিল করেছে আমরা বিএনপি ব্যানারে। চাটখিল পৌর বিএনপির সদস্য সচিব ও মেয়র প্রার্থী আহসানুল হক মাসুদের নির্দেশনায় বুধবার রাত ৯টায় এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
মিছিলটি চাটখিল মেইন রোডের আনিতাশ পেট্রোল পাম্পের সামনে থেকে শুরু হয়ে চাটখিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পেট্রোল পাম্পের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়।
সংক্ষিপ্ত আলোচনা সভায় সঞ্চালনা করেনপৌর বিএনপির সদস্য ও ৩নং ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমেদ। সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বি.কে হানিফ, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক মোঃ দুলাল, সাবেক সভাপতি ইসমাইল হোসেন হিরণ, পৌর শ্রমিকদলের আহ্বায়ক মাকসুদুর রহমান সুমন, চাটখিল জিয়া স্মৃতি সংসদের সভাপতি আনোয়ার হোসেন।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, পৌর মৎস্যজীবী দলের সদস্য সচিব রাসেল, পৌর যুবদলের সদস্য সচিব প্রার্থী মোঃ নাঈমসহ উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ গোপালগঞ্জসহ সারাদেশে যেভাবে মানুষের ঘরবাড়িতে অগ্নিসংযোগ, হামলা-ভাঙচুর চালাচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা করছে এবং পুলিশের গাড়িতে আগুন দিচ্ছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, জনগণের বিরুদ্ধে সন্ত্রাস।আমরা বিএনপি নেতাকর্মীরা রাজপথে আছি, থাকবো। এই নৈরাজ্য বন্ধ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। চাটখিলের মাটিতে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান, যারা আগুন-সন্ত্রাস করছে তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনুন। আর সাধারণ জনগণের প্রতি আহ্বান, আপনারা সতর্ক থাকুন, বিএনপির পাশে থাকুন — দেশকে রক্ষা করতে আমরা সবাই ঐক্যবদ্ধ।
আরও পড়ুন: রাঙ্গুনিয়ায় অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মশাল মিছিল, নেতৃত্বে ভিপি আনসুর উদ্দিন
আরও পড়ুন: সলঙ্গায় আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে হাটিকুমরুল ইউনিয়ন সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

