আজকের সর্বশেষ সবখবর

দাকোপের লাউডোবে যুবলীগ নেতা সবুজ সরকার (৪৭) আটক

DSF NEWS
DSF NEWS
November 4, 2026 5:59 pm
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনা: খুলনার দাকোপ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ০৪ নভেম্বর বুধবার সকালে তাকে জেলহাজ্বতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার মধ্যরাতে লাউডোবের খুটাখালি বাজার আর্য্য হরিসভা মোড়ে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আওয়ামী যুবলীগের নেতার নাম সবুজ সরকার (৪৭)। তিনি লাউডোবের খুটাখালি বাজারের কিরণ সরকারের ছেলে এবং তিনি দাকোপের লাউডোব ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক। তার বাড়ি লাউডোব ইউনিয়নের খুটাখালি বাজার আর্য্য হরিসভা মোড় গ্রামে। এসব তথ্য নিশ্চিত করেছেন দাকোপ থানার উপপরিদর্শক (এসআই) প্রসেনজিৎ ব্যানার্জী।

তিনি জানিয়েছেন, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে পানখালী মমতাজ বেগম স্কুলসংলগ্ন সড়কের পাশে স্থানীয় বিএনপি ও দলীয় প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা ও লুটপাটের অভিযোগে করা মামলায় সবুজ সরকারকে গ্রেপ্তার করা হয়য়েছে। এসআই আরও জানিয়েছেন, ২০২৪ সালের ২৬ নভেম্বর স্থানীয় বিএনপির করা হামলা ও লুটপাটের মামলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সবুজ সরকারকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিল। তাদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং সন্ত্রাসী, জুয়া ও মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে এই অভিযান চলমান থাকবে।

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: তাহিরপুর ৫ নং বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মো: আজিজুর রহমান

আরও পড়ুন: এসআরবির নতুন মহাপরিচালক হলেন সাবেক রুয়েট শিক্ষার্থী ফারুক আহম্মেদ

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।