রামপাল (বাগেরহাট) সংবাদদাতা: প্রেসক্লাব রামপাল এর কমিটি গঠন করা হয়েছে। রবিবার (১১ অক্টোবর) সকাল ১০ টায় এ উপলক্ষে ক্লাবের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় এম, এ সবুর রানাকে সভাপতি ও মো. তারিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে কমিটি ১৩ সদস্য বিশিষ্ট গঠন করা হয়। এতে সি. সহসভাপতি হন মোতাহার হোসেন মল্লিক, সহসভাপতি মো. রিজাউল ইসলাম, সহ সাধারণ ও অর্থ বিষয়ক সম্পাদক হন মো. মেহেদি হাসান, সাংগঠনিক সম্পাদক হন লায়লা সুলতানা, সহসাংগঠনিক সম্পাদক হন রাসেল আব্দুল্লাহ, দপ্তর সম্পাদক হন মোল্লা হাফিজুর রহমান ও প্রচার সম্পাদক হন সরদার মহিদুল ইসলাম, সদস্যরা হলেন যথাক্রমে আমিনুল ইসলাম নান্টু, মো. কবির আকবর পিন্টু, মুর্শিদা পারভিন ও হারুন শেখ। আগামী দুই বছরের জন্য কমিটি দায়িত্ব পালন করবেন।
এ ছাড়াও সভায় সর্বসম্মতভাবে সাবেক সদস্য সুজন মজুমদার সহ চারজনকে সদস্য পদ থেকে অব্যহতি প্রদান করা হলো।
আরও পড়ুন: দাকোপে পাউবোর ৪০ মিটার বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন

