অস্ট্রেলিয়ার মেলবোর্নে স্থানীয় সময় শুক্রবার ৯৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক রাষ্ট্রদূত ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ব্যারিস্টার আব্দুল মুত্তাকিম চৌধুরী। তিনি বাংলাদেশের সংবিধান প্রণয়নের অন্যতম প্রবক্তা ছিলেন। তার পুরো নাম আবু তাহের আব্দুল মুত্তাকিম চৌধুরী। সিলেটের কানিহাটিতে জন্মগ্রহণকারী এই ব্যক্তিত্ব আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন, সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং লন্ডনের লিংকনস ইনে উচ্চশিক্ষা গ্রহণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।
কর্মজীবনে তিনি ১৯৭৩ সালে জাপানে এবং ১৯৭৬ সালে জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে ১৯৭০ সালের নির্বাচনে সিলেটের কুলাউড়া–বড়লেখা আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। এছাড়া পাকিস্তান জাতীয় পরিষদ ও গণপরিষদের সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন: চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরে যাত্রী ভোগান্তি ও অপপ্রচারের নেপথ্যে

