DSF NEWS
ঢাকা Monday, 5 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী মামলার আসামি আফজল গ্রেফতার

DSF NEWS
DSF NEWS
October 5, 2026 2:07 pm
Link Copied!

সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট মামলার আসামি আফজল আহমদকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃত আফজল আহমদ গোলাপগঞ্জ পৌরসভার রণকেলী নুরুপাড়া এলাকার মৃত সুলেমান আলীর ছেলে। তাকে গোলাপগঞ্জ মডেল থানার এএসআই উসমান অভিযান চালিয়ে গ্রেফতার করেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় আফজল আহমদ আসামি। মামলার তদন্ত ও আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, আফজল আহমদ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এছাড়া এলাকায় তার বিরুদ্ধে বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

সম্প্রতি গোলাপগঞ্জের ধারাবহর এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায়ও ‘ডেভিল আফজল আহমদ’ ৩ নম্বর আসামি। তা‌কে গ্রেফতার করায় স‌ন্তোষ প্রকাশ ক‌রে‌ছেন স্থানীয় এলাকাবাসী।

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।