আজকের সর্বশেষ সবখবর

চিথুলিয়া গ্রামে ছাত্রদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

DSF NEWS
DSF NEWS
October 5, 2026 5:59 am
Link Copied!

মোঃ তারেক রহমান মাল্টিমিডিয়া প্রতিনিধি:  সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চিথুলিয়া গ্রামে ছাত্রদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় চিথুলিয়া কদমতলা হাইস্কুল মাঠে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রুহুল আমিন, চেয়ারম্যান পদপ্রার্থী, ১নং কায়েমপুর ইউনিয়ন পরিষদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খন্দকার নওশাদ মাস্টার, প্রধান শিক্ষক, মডার্ন কিন্ডারগার্টেন, কাশিনাথপুর, শাহজাদপুর, সিরাজগঞ্জ।

টুর্নামেন্টের খেলাগুলো পরিচালনায় ছিলেন চিথুলিয়া গ্রামের প্রধান ব্যক্তিবর্গ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী, ক্রীড়াপ্রেমী ও এলাকার বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চিথুলিয়া গ্রামের ছাত্রদের এমন উদ্যোগকে তারা সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের উদ্বোধন হওয়ায় স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আরও পড়ুন: ক্রোয়েশিয়াকে ৭-০ গোলে গুঁড়িয়ে ইতিহাস গড়ল ইংল্যান্ড

আরও পড়ুন: টিভিতে আজ যেসব খেলা দেখবেন (১ অক্টোবর ২০২৬)

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।