DSF NEWS
ঢাকা Tuesday, 29 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দাকোপে উপজেলা চেয়ারম্যান প্রার্থী নান্নুর উদ্যোগে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

DSF NEWS
DSF NEWS
September 29, 2026 7:30 pm
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনা: আসন্ন দাকোপ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান এবং জেলা ক্রীড়া সংস্হার নবনির্বাচিত সিনিয়র যুগ্ম সম্পাদক কে এম আশরাফুল আলম নান্নুর উদ্যোগে দাকোপের বাজুয়া এস এন কলেজ চত্বরে বিনা মূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ভোর থেকে সেখানে মানুষের আগমন শুরু হয়।

সকাল ৯ টা থেকে শুরু হয়ে দিন ব্যাপী চলা এই চক্ষু ক্যাম্পে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজার নারী পুরুষ এই সেবা গ্রহন করেন। এখানে চোখের সানি অপারেশন সহ যাবতীয় চিকিৎসা এবং এক মাসের ঔষুধ বিনামূল্যে দেওয়া হয়। অবহেলিত জনপদে এমন উদ্যোগে খুশী সেবা নিতে আসা সাধারণ মানুষ। আর অবহেলিত এই জনপদে এমন উদ্যোগ অব্যহত রাখার কথা বলে আয়োজক আশরাফুল আলম নান্নু বলেন মানুষের সেবা করে আমি মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। এ সময় দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।