DSF NEWS
ঢাকাThursday , 24 September 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আনদোলন
  5. আর্ন্তজাতিক
  6. উদ্ধার
  7. উদ্বোধন
  8. ক‌মি‌টি
  9. কৃষি
  10. খেলা
  11. গণমাধ্যম
  12. জাতীয়
  13. টেক রিলেট
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিবস পালিত
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীতে উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ সমাবেশ মিছিল অনুষ্ঠিত

DSF NEWS
DSF NEWS
September 24, 2026 9:54 pm
Link Copied!

লিমন হায়দারঃ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে ফুলবাড়ী উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর(বৃহস্পতিবার) বিকেলে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে।মিছিল শেষে নিমতলা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত মিছিলে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুব আলম মিলন ও যুগ্ন আহবায়ক আব্দুর রহমান।

বিক্ষো মিছিল ও সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল,ফুলবাড়ী উপজেলা বিএনপি’র আহ্বায়ক শিল্পপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি,যুগ্ন আহ্বায়ক দারুল ইসলাম চৌধুরী,যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু,ফুলবাড়ী পৌর বিএনপি’র এক নম্বর যুগ্ন আহবায়ক মানিক মন্ডল,উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সাঈদ চৌধুরী,যুগ্ন আহবায়ক গোলাম জাকিউর রহমান চঞ্চল,উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মুকুলসহ উপজেলা যুবদল-পৌর যুবদল ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চালাচ্ছে একটি মহল।যুবদল দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত আছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদল সবসময় মাঠে থাকবে।
কেউ যদি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে শক্ত হাতে মোকাবেলা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।