DSF NEWS
ঢাকাTuesday , 22 September 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আনদোলন
  5. আর্ন্তজাতিক
  6. উদ্ধার
  7. উদ্বোধন
  8. ক‌মি‌টি
  9. কৃষি
  10. খেলা
  11. গণমাধ্যম
  12. জাতীয়
  13. টেক রিলেট
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিবস পালিত
আজকের সর্বশেষ সবখবর

সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

DSF NEWS
DSF NEWS
September 22, 2026 11:12 pm
Link Copied!

হারুনুর রশিদ সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নওগাঁর সাপাহারে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নবগঠিত উপজেলা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় সাপাহার ডাকবাংলো হলরুমে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সাপাহার উপজেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নওগাঁ জেলা শাখার আহ্বায়ক প্রদীপ কুমার কুন্ডু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেণু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নওগাঁ জেলা শাখার সদস্য সচিব সঞ্জয় কুমার দাস।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সাপাহার উপজেলা শাখার আহ্বায়ক শ্রী দিলীপ চন্দ্র সাহা ও সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব মিলন কুমার পাল।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন, সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। সংগঠনের নেতৃবৃন্দ পূজা উদযাপনকে ঘিরে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।