DSF NEWS
ঢাকা Wednesday, 19 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পৈতৃক সম্পত্তি ফিরে পেতে আদালতের দ্বারস্থ বিধবা রোকেয়া বেগম

DSF NEWS
DSF NEWS
August 19, 2026 11:21 pm
Link Copied!

শোয়েব হোসেন: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চরমুঘুয়া গ্রামে বৈধ ওয়ারিশদের পৈতৃক বসতভিটা জোরপূর্বক দখল ও বিধবা মা রোকেয়া বেগম (৬০) ও তাঁর চার ছেলেকে উচ্ছেদের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, চরমুঘুয়া মৌজার সি.এস ২০, এস.এ ২০ ও বি.এস ২১৩ খতিয়ানভুক্ত ০.৩১৪ একর জমি তাঁদের উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত। তাঁদের নামে নামজারি ও জমা-খারিজ সম্পন্ন রয়েছে এবং নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধের রশিদও রয়েছে। ওই জমিতে ঘরবাড়ি নির্মাণ করে দীর্ঘদিন ধরে তাঁরা বসবাস করে আসছিলেন।

অভিযোগ অনুযায়ী, চলতি বছরের ৫ জানুয়ারি আঃ মন্নান ওরফে মনা, আবু তাহের শরীফ, আমির হোসেন, মানিক ও ইলিয়াছসহ কয়েকজন ব্যক্তি প্রকাশ্য দিবালোকে পরিবারটিকে ঘর থেকে বের করে দিয়ে জমিটি দখলে নেন। এরপর থেকে রোকেয়া বেগম ও তাঁর সন্তানরা নিজেদের বসতভিটায় প্রবেশ করতে পারছেন না বলে অভিযোগ করেছেন।

পরিবারটির আরও অভিযোগ, জমি দখলের আগে ও পরে তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা ও হয়রানি করা হয়েছে। এসবের মধ্যে কয়েকটি মামলা তদন্ত শেষে ভিত্তিহীন হিসেবে নিষ্পত্তি হয়েছে বলেও তাঁরা দাবি করেছেন।

জমি পুনরুদ্ধার ও আইনগত প্রতিকারের জন্য ভুক্তভোগী পরিবার ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’-এর আওতায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, চাঁদপুর আদালতে আবেদন (নং-১৪৮/২০২৬) করেছে।

ভুক্তভোগীদের আইনজীবী মোঃ সফিকুল ইসলাম ভূইয়া জানিয়েছেন, তাঁদের মক্কেলদের নামে প্রয়োজনীয় খতিয়ান, নামজারি ও ভূমি উন্নয়ন করের কাগজপত্র রয়েছে এবং আইনগত প্রক্রিয়ায় দ্রুত জমির দখল পুনরুদ্ধারের প্রত্যাশা করছেন।

অসহায় রোকেয়া বেগম ও তাঁর সন্তানদের দাবি—সরকারি নথিপত্র যাচাই করে প্রকৃত মালিকানা ও দখলের বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে তাঁদের পৈতৃক বসতভিটা ফিরিয়ে দিতে এবং জোরপূর্বক দখলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

আরও পড়ুন: সাপাহারে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

আরও পড়ুন: দাকোপে খাল উদ্ধার অভিযান: অবৈধ জাল-বাঁধ অপসারণে কঠোর প্রশাসন

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।