আজকের সর্বশেষ সবখবর

দাকোপে খাল উদ্ধার অভিযান: অবৈধ জাল-বাঁধ অপসারণে কঠোর প্রশাসন

DSF NEWS
DSF NEWS
August 4, 2026 10:53 pm
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনাঃ খুলনার দাকোপ উপজেলার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন এবং চলতি বর্ষা মৌসুমে দ্রুত পানি নিষ্কাশন নিশ্চিত করতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে উপজেলার গুরুত্বপূর্ণ খালগুলো থেকে অবৈধ জাল, বাঁধ ও পানিপ্রবাহে প্রতিবন্ধকতা অপসারণের পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। মঙ্গলবার (০৪ আগস্ট) সকাল ১০ টায় পানখালী ইউনিয়নের খোনা খাটাইল ও বারুইখালী খাল এবং তিলডাংগা ইউনিয়নের বটবুনিয়া নিশান খালে যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৯ টি চায়না দুয়ারী জাল, ১৫টি রিং জাল, ২৮টি পাটা, ৩২টি নেটজাল, ১২টি মশারি জাল, ৩৮টি চাই এবং বিপুল পরিমাণ বাঁশের খুঁটি অপসারণ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন মিঠু ও দাকোপ উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুবকর সিদ্দিক। এ সময় দাকোপ থানার এসআই প্রসেনজিৎ কুমারের নেতৃত্বে চার সদস্যের পুলিশের একটি দল উপস্থিত থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন। এর আগে গত ২১ ও ২৮ জুলাই পানখালী মমতাজ স্কুল সড়ক সংলগ্ন একটি গুরুত্বপূর্ণ খালে ও দাকোপ এবং পানখালী ইউনিয়নের ৪টি খালে উচ্ছেদ ও পরিচ্ছন্নতা কার্যক্রম করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, খালের স্বাভাবিক পানিপ্রবাহে বাধা সৃষ্টি করে অবৈধ জাল, বাঁধ ও পাটা স্থাপন কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এর বিরুদ্ধে আমাদের অভিযান চলছে এবং চলমান থাকবে।

আমাদের ফেইজবুক পেইজ

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

আরও পড়ুন: সুনামগঞ্জে ভারতীয় কাতান শাড়ির বিশাল চালান জ*ব্দ করেছে শহর পুলিশ ফাঁড়ি

আরও পড়ুন: গতকাল থেকে নিখোঁজ মাদ্রাসা ছাত্র রাফসান, সন্ধান চেয়ে পরিবারের আকুল আবেদন

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।