DSF NEWS
ঢাকা Monday, 13 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খুলনার দাকোপে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

DSF NEWS
DSF NEWS
July 13, 2026 9:08 pm
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনাঃ খুলনার দাকোপে নারী ও শিশু নির্যাতন দমন মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার নলিয়ান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির নাম মোঃ হাফিজ গাজী (৫৫)। তিনি দাকোপ উপজেলার নলিয়ান গ্রামের বাবর আলী গাজীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দায়েরকৃত একটি মামলায় (মামলা নং- ৬৯/২৩) আসামি হাফিজ গাজীর বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ২ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার পর থেকেই আসামি গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ খায়রুল বাশারের নেতৃত্বে এসআই ইব্রাহিম, এএসআই নাজমুল হোসেনসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নলিয়ান এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হন। এ বিষয়ে দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ খায়রুল বাশার জানান, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

আমাদের ফেইজবুক পেইজ

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

আরও পড়ুন: মানবাধিকার ও আইনি সহায়তা কার্যক্রম জোরদারে ASKF-এর চট্টগ্রাম বিভাগ দক্ষিণ কমিটি ঘোষণা

আরও পড়ুন: বালাগঞ্জ উপজেলা পূজা পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে রিপন কান্ত দাস সভাপতি, অমল দাস আপন সাধারণ সম্পাদক নির্বাচিত

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।