DSF NEWS
ঢাকাবৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আনদোলন
  4. আর্ন্তজাতিক
  5. উদ্ধার
  6. উদ্বোধন
  7. ক‌মি‌টি
  8. কৃষি
  9. খেলা ধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. টেক রিলেট
  13. দুর্ঘটনার খবর
  14. ধর্ম ইসলামিক
  15. নারী ও শিশু
আজকের সর্বশেষ সবখবর

বালাগঞ্জ উপজেলা পূজা পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে রিপন কান্ত দাস সভাপতি, অমল দাস আপন সাধারণ সম্পাদক নির্বাচিত

DSF NEWS
DSF NEWS
জুন ১৮, ২০২৬ ২:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধি:: বালাগঞ্জ উপজেলা পূজা পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে রিপন কান্ত দাস সভাপতি ও অমল দাস আপন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সম্মেলনে সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বলেন, সকল বেদখল দেবোত্ত্বর সম্পত্তি উদ্বারে সবাইকে ঐক্যবদ্বভাবে কাজ করতে হবে। প্রয়োজনে স্টিয়ারিং কমিটি গঠন করে বেদখলকৃত দেবোত্ত্বর ভূমি দখলদার মুক্ত করতে হবে। তিনি আরও বলেন নিজেদের মধ্যে কোন ভেদাভেদ না রেখে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।

১৬ জুন মঙ্গলবার বালাগঞ্জ উপজেলা সদরে শ্রীশ্রী মদন মোহন জিউর আশ্রমে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বালাগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় সম্মেলনের প্রথম অধিবেশনে বালাগঞ্জ উপজেলা আহবায়ক কমিটির আহবায়ক লাল মোহন দাস নান্টুর সভাপতিত্ব ও সদস্য সচিব অমল দাস আপনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পূজা পরিষদ নেতা ব্যাংকার দিপক কুমার দাস, সিলেট জেলা পূজা পরিষদের প্রচার সম্পাদক রজত কান্তি চক্রবত্তী, সিলেট জেলা পূজা পরিষদের সদস্য ও বালাগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সিলেট জেলা পূজা পরিষদের সদস্য রঙ্গেশ কুমার দাশ, জেলা পূজা পরিষদের সদস্য পাপ্পু বহ্নি, ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি বিজন দেবনাথ, বর্তমান সাধারণ সম্পাদক শিপন পাল, বালাগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. পবিত্র রঞ্জন বণিক, সাধারণ সম্পাদক শান্তিব্রত চৌধুরী, বালাগঞ্জ উপজেলা পূজা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক বিজন কুমার ধর, বালাগঞ্জ উপজেলা পূজা পরিষদের উপদেষ্টা প্রভাত চন্দ্র রায়। এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় শিক্ষক সমিতির নেতা সঞ্জয় দাস, বালাগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অনন্ত চন্দ্র দাস, আহবায়ক কমিটির সদস্য প্রদীপ দাস, সুভাষ চন্দ্র ধর, সঞ্জীব দাস, রিপন কান্ত দাস, ঝলক দাস, ঝন্টু দাস, বিলাশ দাস, সন্তোষ দাস, রিংকু দাস, ঝন্টু চন্দ কনক, পংকজ দাস, পূর্বপৈলনপুর ইউনিয়নের সভাপতি রিংকু দাস, বোয়ালজুর ইউনিয়নের নিখিল দাস, দেওয়ান বাজার ইউনিয়নের শাওন চক্রবর্ত্তী, পশ্চিম গৌরিপুর ইউনিয়নের ঝলক দাস, বালাগঞ্জ ইউনিয়নের কাঞ্চন দাস, পূর্ব গৌরিপুর ইউনিয়নের মন্টু সুত্রধর। উপস্থিত ছিলেন বারিন্দ্র দাস, নান্টু দাস, রনজিত বৈদ্য অমিত, শ্যামা রায়, রাখাল দাস, নেপাল দাস, বিভাষ চক্রবর্ত্তী রনি, সুভাষ পাল, অসীম বৈদ্য, পার্থ পাল রনি, বাপ্পন দাস, সৌরভ পাল, অঞ্জন দাস আবীরসহ বিভিন্ন ইউনিয়ন এর সভাপতি, সম্পাদক, আহবায়ক কমিটির সদস্যসহ সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিবর্গ। শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও পূজা পরিষদের পতাকা উত্তোলন করা হয়। সকল প্রযাতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করে প্রার্থনা করা হয়।
ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দরা প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচছা জানান। আহবায়ক কমিটির সদস্যরা প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন। গীতা পাঠ করেন সন্তোষ দাস।

দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন জেলা পূজা পরিষদের সদস্য বালাগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি রজত চন্দ্র দাস ভুলন পরিচালনা করেন, জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ। সাবজেক্ট কমিটির সবার সাথে আলাপ আলোচনা করে কাউন্সিলরা সভাপতি পদে রঙ্গেশ কুমার দাস ও রিপন কান্ত দাস এবং সাধারণ সম্পাদক পদে বিলাস দাস ও অমল দাস আপনের নাম প্রস্তাব করেন। আলোচনায় সমঝোতায় না যাওয়ায় কাউন্সিলদের সরাসরি ভোটে সভাপতি পদে রিপন কান্ত দাস ও সাধারণ সম্পাদক পদে অমল দাস আপন নির্বাচিত হন। জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন। সুন্দর সুষ্ঠুভাবে সম্মেলন সম্পন্ন করায় আহবায়ক কমিটি, ইউনিয়ন কমিটিসহ সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।