DSF NEWS
ঢাকাFriday , 10 July 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আনদোলন
  5. আর্ন্তজাতিক
  6. উদ্ধার
  7. উদ্বোধন
  8. ক‌মি‌টি
  9. কৃষি
  10. খেলা
  11. খেলা ধুলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খুলনার দাকোপে নারীদের মাঝে সেলাইমেশিন বিতরণ

DSF NEWS
DSF NEWS
July 10, 2026 1:00 am
Link Copied!

মোঃ শামীম হোসেন- খুলনাঃ খুলনার দাকোপ উপজেলায় দরিদ্র নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাইমেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল চারটার দিকে উপজেলা পরিষদ ভবনের সম্মেলনকক্ষে ২২জন নারীর মাঝে এই সেলাইমেশিন বিতরণ করা হয়। উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের সহায়তায় এ আয়োজন করা হয়।

উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকার সভাপতিত্বে এতে প্রধান অতিথি থেকে সেলাইমেশিন বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন মিঠু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহিদুল্লাহ, উপজেলা আইসিটি কর্মকর্তা সমীর বিশ্বাস, দাকোপ প্রেসক্লাব সভাপতি মোঃ শামীম হোসেন, উপজেলা এলজিইডি’র উপসহকারি প্রকৌশলী মোঃ মিলন, ইউপি সদস্য খোরশেদ শেখ ও মোঃ রাশেদুল ইসলাম প্রমুখ। এতে ঘরে বসে আয়ের সুযোগ পাওয়ায় নারীরা পারিবারিক ও সামাজিকভাবে মর্যাদাপূর্ণ আসন পাবে এবং নিজের উপার্জনে সন্তানদের পড়াশোনা ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে পারবেন বলে জানান বক্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।