নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে (এনওয়াইপিডি) আকর্ষণীয় বেতন ও সুযোগ-সুবিধায় পুলিশ অফিসার পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিউইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অব সিটিওয়াইড অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস (ডিসিএএস) কর্তৃক ২০২৬-২৭ সালের এই নিয়োগ প্রক্রিয়ায় মোট ১২টি ভিন্ন পরীক্ষার নম্বর (৭৩১১ থেকে ৭৩২২) উল্লেখ করা হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সর্বশেষ পরীক্ষার জন্য আগামী ২০২৭ সালের ১ জুন থেকে ১৪ জুন পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে এবং পরীক্ষাগুলো ৬ থেকে ৯ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে ৬ থেকে ৯ জুলাই। যোগ্য সামরিক চাকরির অভিজ্ঞতা থাকলে নির্দিষ্ট শর্তে সর্বোচ্চ ছয় বছর পর্যন্ত বয়সের ছাড় পাওয়া যেতে পারে। আবেদনকারীর বৈধ ও শর্তহীন নিউইয়র্ক স্টেট ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে নিউইয়র্ক সিটি অথবা নাসাউ, ওয়েস্টচেস্টার, সাফোক, অরেঞ্জ, রকল্যান্ড কিংবা পুটনাম কাউন্টির বাসিন্দা হতে হবে।
আর্থিক প্রণোদনার ক্ষেত্রে, এই পদে নিয়োগপ্রাপ্তদের প্রাথমিক বার্ষিক বেতন নির্ধারণ করা হয়েছে ৫৫ হাজার ৯৪২ ডলার। চাকরিতে যোগদানের পর সাড়ে পাঁচ বছর অতিবাহিত হলে বেতন বৃদ্ধি পেয়ে ১ লাখ ৯ হাজার ৩৫২ ডলারে উন্নীত হওয়ার সুযোগ রয়েছে। তবে আবেদনের প্রাথমিক ধাপ হিসেবে আঙুলের ছাপ জমা দেওয়ার জন্য প্রার্থীর কাছ থেকে ৮২ ডলার ৭৫ সেন্ট ফি নেওয়া হবে।
আরও পড়ুন: নিজেকে এখনো বাস কন্ডাক্টর ভাবি: রজনীকান্ত
পুলিশ অফিসার পদে আবেদনের জন্য কিছু সুনির্দিষ্ট যোগ্যতা থাকা আবশ্যক। প্রার্থীকে অবশ্যই মার্কিন নাগরিক হতে হবে। নিয়োগের সময় প্রার্থীর বয়স কমপক্ষে ২০ বছর ৬ মাস এবং আবেদনের জমা দেওয়ার সময় বয়স ৪৩ বছরের নিচে হতে হবে। এছাড়া, পরীক্ষায় অংশ নেওয়ার দিন প্রার্থীর বয়স কমপক্ষে ১৭ বছর পূর্ণ হওয়া জরুরি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে হাইস্কুল ডিপ্লোমা বা সমমান সনদের পাশাপাশি স্বীকৃত কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে অন্তত ২৪ সেমিস্টার ক্রেডিট সম্পন্ন থাকতে হবে, যেখানে সম্মিলিত জিপিএ অন্তত ২.০ হতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে প্রার্থীকে ন্যূনতম ৭০ শতাংশ নম্বর অর্জন করতে হবে। বিদেশে অর্জিত শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মার্কিন শিক্ষাব্যবস্থার সঙ্গে সমমান নির্ধারণের জন্য মূল্যায়ন প্রয়োজন হবে।
নিয়োগের পরবর্তী ধাপে নির্বাচিতদের ২৪ মাস শিক্ষানবিশকাল পার করতে হবে। পুলিশ একাডেমিতে প্রশিক্ষণের অংশ হিসেবে শারীরিক সক্ষমতা, দৌড়, গাড়ি চালনায় দক্ষতা এবং আগ্নেয়াস্ত্র ব্যবহারের পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হতে হবে। সফলভাবে প্রশিক্ষণ শেষে পুলিশ অফিসারদের দায়িত্বের মধ্যে থাকবে অপরাধ প্রতিরোধ ও তদন্তে সহায়তা, সন্দেহভাজনকে গ্রেপ্তার, দুর্ঘটনার শিকার ব্যক্তিদের সহায়তায় এগিয়ে আসা, টহল দেওয়া এবং আদালতে সাক্ষ্য প্রদান করা। এছাড়াও, নিউইয়র্ক সিটির স্থায়ী বাসিন্দাদের জন্য পরীক্ষায় অতিরিক্ত ১০ নম্বর পাওয়ার বিশেষ সুযোগ রয়েছে, যা নিয়োগ প্রক্রিয়ায় তাদের এগিয়ে রাখবে। একইভাবে নির্ধারিত শর্ত পূরণকারী নিউইয়র্ক সিটির বাসিন্দারা পরীক্ষায় অতিরিক্ত ১০ নম্বর পাওয়ার সুযোগ পেতে পারেন। অপরাধের রেকর্ড, চরিত্র, চিকিৎসাগত সক্ষমতা, মনস্তাত্ত্বিক উপযুক্ততা, শারীরিক সক্ষমতা ও মাদক পরীক্ষার ফলও নিয়োগের ক্ষেত্রে বিবেচনা করা হবে।

