আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও খুতবায় সচেতনতার নির্দেশ

DSF NEWS
DSF NEWS
October 22, 2026 3:17 am
Link Copied!

ডেঙ্গু মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পাড়া-মহল্লায় নিয়মিত মাইকিং এবং জুমার নামাজের খুতবায় এ বিষয়ে সচেতনতামূলক বক্তব্য রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণবিষয়ক এক বিশেষ সভায় তিনি সংশ্লিষ্টদের এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: সৌদির রিয়াদ বিমানবন্দরে হুথি হামলার তীব্র নিন্দা কাতারের

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান গুরুত্বারোপ করে বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী কয়েক মাস খুবই সংকটপূর্ণ। এই সময়ে ডেঙ্গুর বিস্তার রোধে সব সরকারি সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। যেসব এলাকা বেশি ঝুঁকিপূর্ণ বা যেখানে আক্রান্তের হার বেশি, সেখানে প্রতিরোধমূলক কর্মকাণ্ড আরও জোরদার করার তাগিদ দিয়েছেন তিনি।

আরও পড়ুন: ব্যস্ততা ও সাফল্যের চাপে হারিয়ে যাচ্ছে মানুষের আন্তরিকতা

আরও পড়ুন: দেশে হামের প্রকোপ: চব্বিশ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু

হাসান শিপলু আরও জানান, ডেঙ্গু প্রতিরোধে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা এখন সময়ের দাবি। এর অংশ হিসেবেই পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় করণীয় সম্পর্কে প্রচার চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া সরকারি বিভিন্ন আবাসিক কোয়ার্টার ও হাসপাতাল চত্বর নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপরও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ডেঙ্গু মোকাবিলায় কার্যকর সমন্বয়ের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

উক্ত সভায় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। এছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।

আমাদের ফেইজবুক পেইজ

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।