আবুধাবি টেস্টের পঞ্চম দিনে এক অনন্য উচ্চতায় পৌঁছেছেন লিটন দাস। ইবাদত হোসেনের বাউন্সারে ইকরাম আলীখিলের ক্যাচটি লুফে নেওয়ার মধ্য দিয়ে ম্যাচে নিজের নবম ডিসমিসাল পূর্ণ করেন তিনি। কিপিং গ্লাভস হাতে এমন নৈপুণ্যের পাশাপাশি ব্যাটেও উজ্জ্বল ছিলেন লিটন; প্রথম ইনিংসে ৫৩ এবং দ্বিতীয় ইনিংসে ১০২ রানের দুর্দান্ত দুটি ইনিংস খেলেন তিনি।
আরও পড়ুন: দোহা–রিয়াদ রুটে কাতার এয়ারওয়েজের একাধিক ফ্লাইট বাতিল
আরও পড়ুন: গোপনে ১৭ লাখ ডলার পারিশ্রমিক নিলেন ফিফা সভাপতি ইনফান্তিনো
আরও পড়ুন: ব্যস্ততা ও সাফল্যের চাপে হারিয়ে যাচ্ছে মানুষের আন্তরিকতা
টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম উইকেটকিপার হিসেবে একই ম্যাচে দুবার ৫০-এর বেশি রান এবং ৯টি ডিসমিসাল করার বিরল কৃতিত্ব এখন লিটনের দখলে। এর আগে রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ১৯৬৬ সালে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে তিনি দুই ইনিংসে অর্ধশতকসহ মোট ৮টি ডিসমিসাল করেছিলেন। লিন্ডসেকে পেছনে ফেলে লিটন দাস এখন বিশ্ব রেকর্ডের নতুন মালিক।

