DSF NEWS
ঢাকা Friday, 9 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুলাউড়ায় নারী ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার আহ্বান এম এম শাহীনের

DSF NEWS
DSF NEWS
October 9, 2026 1:15 am
Link Copied!

কুলাউড়ার ভবিষ্যৎ প্রজন্মের বিশেষত মেয়েদের জন্য মানসম্মত ও শৃঙ্খলাবদ্ধ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে একটি নারী ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন। গত ৪ অক্টোবর রোববার রাতে নিউইয়র্কের উডসাইডে অবস্থিত কুইন্স প্যালেসে যুক্তরাষ্ট্র সফররত বর্তমান সংসদ সদস্য শওকতুল ইসলাম শকুর সম্মানে আয়োজিত এক সংবর্ধনা সভায় তিনি এই প্রস্তাব উত্থাপন করেন।

এম এম শাহীন তার বক্তব্যে বর্তমান সংসদ সদস্যকে উদ্দেশ্য করে বলেন, কুলাউড়ার উন্নয়নে এমন সব স্থায়ী পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন, যার সুফল কেবল বর্তমান সময় নয় বরং আগামী কয়েক প্রজন্ম ভোগ করবে। একজন জনপ্রতিনিধির বড় সাফল্য হলো এমন কিছু কর্মযজ্ঞ সম্পন্ন করা যা ব্যক্তিগত বা দলীয় পরিচয়ের গণ্ডি পেরিয়ে দীর্ঘমেয়াদে জনপদের মানুষের কল্যাণে ভূমিকা রাখবে। তিনি মনে করেন, একটি নারী ক্যাডেট কলেজ কেবল নতুন শিক্ষা প্রতিষ্ঠানই নয়, এটি নারী শিক্ষার মানোন্নয়ন, নেতৃত্বের বিকাশ এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করবে।

নারী ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার এই দাবিটি নতুন নয় বলে উল্লেখ করেন এম এম শাহীন। তিনি প্রায় দুই দশক আগের স্মৃতিচারণ করে বলেন, ২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কুলাউড়া সফরকালে তিনি নিজে সেখানে একটি নারী ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার দাবি জানিয়েছিলেন। সে সময় সাবেক প্রধানমন্ত্রী তাকে আশ্বস্ত করেছিলেন যে, পুনরায় ক্ষমতায় আসার সুযোগ হলে তিনি এই দাবিটি বাস্তবায়নের উদ্যোগ নেবেন। উল্লেখ্য, ২০০১ থেকে ২০০৬ সাল মেয়াদে বেগম খালেদা জিয়ার সরকারের সময়েই ফেনী গার্লস ক্যাডেট কলেজ ও জয়পুরহাট ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল।

পরিশেষে, কুলাউড়া উপজেলাকে দেশের মানচিত্রে একটি মডেল হিসেবে তুলে ধরতে বর্তমান সংসদ সদস্য শওকতুল ইসলাম শকুকে বিষয়টি সরকারের সংশ্লিষ্ট দপ্তরে জোরালোভাবে উপস্থাপন ও তদারকি করার আহ্বান জানান এম এম শাহীন। তিনি জোর দিয়ে বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পারলে কুলাউড়া ভবিষ্যতে অনন্য এক উচ্চতায় পৌঁছাবে এবং এমন শিক্ষা প্রতিষ্ঠান একটি জনপদের দীর্ঘস্থায়ী উন্নয়নের ভিত্তি হিসেবে গণ্য হবে।

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।