DSF NEWS
ঢাকা Friday, 9 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

স্বাস্থ্য কর্মকর্তার বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

DSF NEWS
DSF NEWS
October 9, 2026 12:09 am
Link Copied!

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার: খুলনার দাকোপে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালার বদলির আদেশ প্রত্যাহার করে স্বপদে পূনর্বহালের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় দাকোপ প্রেসক্লাব চত্বরে উপজেলার সর্বস্থরের জনতার ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আছাভূয়া ডাকবাংলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ কামরুল হোসেন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন মুফতী ইকবল হোসেন, ব্যবসায়ী জাহাঙ্গীর মোল্যা, আবুল হাসান, তপন রায়, অনুকুল ঠাকুর, প্রশান্ত মন্ডল, আসিফ ইকবল টিটু, পঙ্কজ বাইন, মিরাজুল ইসলাম প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন মোঃ হাফিজুল ইসলাম।

মানববন্ধনে বক্তারা দাকোপে স্বাস্থ্য সেবার বেহাল দশার কথা তুলে ধরে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আমির এজাজ খান ও স্বাস্থ্য বিভাগের কাছে দাবী জানিয়ে বলেন, জনবান্ধব ডাক্তার সুদীপ বালাকে স্বপদে পূনর্বহাল করতে হবে। উল্লেখ্য গত পহেলা অক্টোবর দাকোপ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে স্বাস্থ্য এক প্রজ্ঞাপনে বদলী করে পিরোজপুর জেলার মটবাড়িয়া টি আর খালী ২০ শয্যা হাসপাতালে আর এম ও হিসাবে পদায়ন করা হয়।

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।