মোঃ শামীম হোসেন – খুলনা: খুলনার দাকোপ অঞ্চলের ক্ষতিগ্রস্থ তরমুজ চাষীদের ক্ষতিপূরণের দাবিতে জাতীয় কৃষক সমিতি দাকোপ শাখার আহ্বানে ১লা জুন সোসোমবার বিকালে বাজুয়া চড়াবাঁধের দক্ষিণ প্রান্তে বানিশান্তা কৃষি জমিরক্ষা আন্দোলনের আহ্বায়ক ও জাতীয় কৃষক সমিতির নেতা হিরন্ময় রায়ের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতি পূরনের দাবি করেন সরকারের নিকট। এতদোপলক্ষে ওয়ার্ড, ইউনিয়ন ভিত্তিতে ক্ষতিগ্রস্থ ক্ষতির পরিমাণসহ কৃষকদের নামের তালিকা তৈরী দাবি জানান। বক্তৃতা করেন খুলনা জেলা কমিটির সভাপতি, কেন্দ্রীয় নেতা গৌরাঙ্গ প্রসাদ রায়।এছাড়াও বক্তৃতা করেন সত্যজিৎ গাইন, ভবসিন্ধু পাইক, নিরুপম গাইন, কালিপদ বিশ্বাস, উদয় হাউলি, ধৃতি সরদার প্রমুখ।
আরও পড়ুন: গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে গাইবান্ধায় সমাবেশ ও গণমিছিল
আরও পড়ুন: বালাসীঘাট–বাহাদুরাবাদ দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে ফুলছড়ি বালাশীঘাটে মানববন্ধন।

