DSF NEWS
ঢাকা Sunday, 4 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নেতানিয়াহুর ইউএই সফর: বিপজ্জনক পরিণতির সতর্কবার্তা ইরানের

DSF NEWS
DSF NEWS
October 4, 2026 3:44 am
Link Copied!

সংযুক্ত আরব আমিরাতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক সফরের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, এই সফর পুরো অঞ্চলে চরম অস্থিরতা ও অনিরাপত্তা সৃষ্টি করতে পারে। তেহরানের মতে, দখলদার ইসরাইলি সরকারের কোনো শীর্ষ ব্যক্তির উপস্থিতি বর্তমানের নাজুক পরিস্থিতিতে অত্যন্ত উদ্বেগজনক এবং এর ফলে অত্যন্ত বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে।

ইরানের ভাষ্যমতে, ফিলিস্তিন ও লেবাননে ইসরাইলি আগ্রাসন এবং ইরানে সামরিক তৎপরতার কারণে পশ্চিম এশিয়া বর্তমানে ইতিহাসের অন্যতম স্পর্শকাতর সময় পার করছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, নেতানিয়াহু এমন একজন ব্যক্তি যার হাত হাজার হাজার নিরপরাধ মানুষের রক্তে রঞ্জিত এবং তিনি আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় বিচারের মুখোমুখি। এমন একজনের আঞ্চলিক উপস্থিতি শান্তি প্রতিষ্ঠার পরিবর্তে বিভাজন ও অস্থিতিশীলতাকে আরও উসকে দিচ্ছে বলে অভিযোগ করেছে তেহরান।

আঞ্চলিক নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে ইরান বলেছে, নিরাপত্তা একটি সম্মিলিত ও অবিচ্ছেদ্য বিষয়। তাই কোনো আঞ্চলিক দেশের পক্ষ থেকে অস্থিতিশীলতা সৃষ্টিকারী শক্তিকে প্রবেশের সুযোগ করে দেওয়া হলে, তার দায়ভার সংশ্লিষ্ট দেশগুলোকেই বহন করতে হবে। ইসরাইলের সঙ্গে ইরানের দীর্ঘদিনের বৈরিতা এবং তেহরানের বিরুদ্ধে বারবার হুমকির বিষয়টিকে বিবেচনায় নিয়ে সতর্ক থাকতে প্রতিবেশি রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে তেহরান অঞ্চলটির সরকারগুলোকে তাদের দায়িত্ববোধের কথা স্মরণ করিয়ে দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট ভাষায় বলেছে, কোনো অবস্থাতেই নিজেদের ভূখণ্ডকে ইসরাইলি সরকারের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে দেওয়া উচিত নয়। যেকোনো আঞ্চলিক দেশের বিরুদ্ধে অস্থিতিশীল কোনো তৎপরতায় অংশীদার না হওয়ার জন্য সংশিষ্ট দেশগুলোর প্রতি জোর আহ্বান জানিয়েছে ইরান।

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।