DSF NEWS
ঢাকা Thursday, 20 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাপাহারে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ

DSF NEWS
DSF NEWS
August 20, 2026 2:29 pm
Link Copied!

হারুনুর রশিদ,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উপজেলার করলডাঙ্গা কবরস্থানে বিভিন্ন ফলজ গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোতাহার হোসেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সহ-সভাপতি মিজানুর রহমান শাহ চৌধুরী, সাবেক আহ্বায়ক তছলিম উদ্দিন, অন্যতম সদস্য মাহফুজুল হক চৌধুরী (বাবু), উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান, যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু হাসনাত রেজাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় নেতৃবৃন্দ পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

আরও পড়ুন: সাপাহারে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

আরও পড়ুন: দাকোপে খাল উদ্ধার অভিযান: অবৈধ জাল-বাঁধ অপসারণে কঠোর প্রশাসন

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।