শ্যামল চন্দ্র রায় জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় রাত হলে প্রতিদিন নেসকো ও পল্লি বিদ্যুৎ অফিস থেকে দুইবার করে দিচ্ছে লোডশেডিং যার কারণে এই গরমে সাধারন মানুষ অতিষ্ঠ।
অনেক সাধারণ মানুষের সাথে কথা বলতে গেলে তারা জানান যে, বিদ্যুৎ ঘাটতি আছে সে জন্য লোডশেডিং দেয়া হচ্ছে তা বুঝি, কিন্তু সাধারণ মানুষের কথা রাতে কেনো দুইবার লোডশেডিং হবে ? তারা তো দিনে লোডশেডিং দিতে পারে, কিন্তু তারা প্রতিনিয়ত রাত ৯টা থেকে রাত ১০টা/১১টা এবং রাত ১২টা থেকে রাত১/২টা এই দুই সময় কেনো লোডশেডিং দিবে, বিদ্যুত ঘাটতি থাকলে তারা দিনে একটা সময় করে লোড শেডিং দিতে পারেন। তাই প্রশাসনের উদ্দেশ্যে সাধারণ মানুষের দাবি হয় আমাদের নিরবিচ্ছিন্ন বিদ্যুত সাপ্লাই দিক তা না হলে দিনে একবার লোডশেডিং দেয়া হোক।
জলঢাকা সচেতন নাগরিক সমাজের সভাপতি আনোয়ার হোসেন জানান বিদ্যুত সংশ্লিষ্ট কতৃপক্ষ যেন জনগনকে আর বিদ্যুত নিয়ে কষ্ট না দেয়, আর আমরা তো ফ্রি বিদ্যুত ব্যবহার করি না তাহলে প্রতিদিন রাতে এত সময় ধরে লোডশেডিং দিয়ে আমাদের কষ্ট দিবে কেন ? অতি দ্রুত লোডশেডিং সমস্যার সমাধান চান তিনি।
আরও পড়ুন: খুলনার দাকোপে খালে আড়াআড়ি চরপাটা বাঁধ ও অবৈধ নেটজাল উচ্ছেদ
আরও পড়ুন: উচ্চশিক্ষায় ১০ বছর পূর্তি উদযাপন করল ইউকে ম্যানেজমেন্ট কলেজ

