DSF NEWS
ঢাকা Tuesday, 21 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খুলনার দাকোপে খালে আড়াআড়ি চরপাটা বাঁধ ও অবৈধ নেটজাল উচ্ছেদ

DSF NEWS
DSF NEWS
July 21, 2026 10:57 pm
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনাঃ খুলনার দাকোপে খালের স্বাভাবিক পানি প্রবাহ ফিরিয়ে আনতে এবং অবৈধ মৎস্য শিকার রোধে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার পানখালী হাটখোলা এলাকার ‘ওরা তোলার খালে’ উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে এ অভিযান চালানো হয়।

মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০’-এর আওতায় প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এই খালে অভিযান চালিয়ে অবৈধভাবে দেওয়া ৩টি স্থায়ী চরপাটা ধ্বংস করা হয় এবং চার খণ্ড ক্ষতিকর ‘ব্লু নেট’ জব্দ করা হয়। দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বোরহান উদ্দিন মিঠু এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু বক্কর সিদ্দিকের যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে পানখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাব্বির আহম্মেদ, স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম, ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান (মোস্তাক) এবং দাকোপ থানা পুলিশের এসআই ঝন্টু কুমার বাসকের নেতৃত্বে একটি পুলিশ টিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু বক্কর সিদ্দিক জানান, সফল এই অভিযানে প্রায় ৩ কিলোমিটার দৈর্ঘ্যের খালটিকে সম্পূর্ণ অবৈধ বাঁধমুক্ত করা সম্ভব হয়েছে। জব্দকৃত ব্লু নেট ও ধ্বংস করা পাটাগুলো স্থানীয় লোকজনের উপস্থিতিতে অপসারণ করা হয়। পুনরায় কেউ যাতে খালে বাঁধ দিতে না পারে, সে জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের সহযোগিতায় নিয়মিত তদারকি বজায় রাখা হবে

।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, উন্মুক্ত জলাশয়ে ক্ষতিকর জাল ও স্থায়ী পাটা বসিয়ে মৎস্য সম্পদ ধ্বংসকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।