DSF NEWS
ঢাকাThursday , 16 July 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আনদোলন
  5. আর্ন্তজাতিক
  6. উদ্ধার
  7. উদ্বোধন
  8. ক‌মি‌টি
  9. কৃষি
  10. খেলা
  11. খেলা ধুলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গতকাল থেকে নিখোঁজ মাদ্রাসা ছাত্র রাফসান, সন্ধান চেয়ে পরিবারের আকুল আবেদন

DSF NEWS
DSF NEWS
July 16, 2026 8:19 pm
Link Copied!

মুহাম্মদ এমরান লামা (বান্দরবান) প্রতিনিধিঃ বান্দরবানের লামা উপজেলার টিটি অ্যান্ড ডি সি এলাকার বাসিন্দা রাফসান নামে এক কিশোর গতকাল (দুপুরের পর) থেকে নিখোঁজ রয়েছে। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাননি।

নিখোঁজ রাফসানের পিতা আহসান উল্লাহ। তাদের বাড়ি লামা উপজেলার টিটি অ্যান্ড ডি সি এলাকায়। রাফসান ফাঁসিয়াখালীর কুমারী হাফেজখানায় অধ্যয়নরত ছিলো। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল দুপুরের পর থেকে রাফসানের সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় পরিবারের সদস্যরা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।

কেউ যদি রাফসানকে কোথাও দেখে থাকেন অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত তার বাবা আহসান উল্লাহ-এর মোবাইল নাম্বরে ০১৮৪৯-৯২৪৬৪৯ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিশেষ করে লামা-আলীকদম ও চকরিয়া আশপাশের এলাকার বাসিন্দাদের প্রতি অনুরোধ, সংবাদটি বেশি বেশি শেয়ার করে রাফসানকে খুঁজে পেতে পরিবারের পাশে দাঁড়ান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।