DSF NEWS
ঢাকাSaturday , 1 August 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আনদোলন
  5. আর্ন্তজাতিক
  6. উদ্ধার
  7. উদ্বোধন
  8. ক‌মি‌টি
  9. কৃষি
  10. খেলা
  11. গণমাধ্যম
  12. জাতীয়
  13. টেক রিলেট
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিবস পালিত
আজকের সর্বশেষ সবখবর

কোটচাঁদপুরে ডিবি পুলিশের হাতে সাবেক পুলিশ সদস্য মাদক সহ আটক

DSF NEWS
DSF NEWS
August 1, 2026 9:13 pm
Link Copied!

মোঃ রমজান আলী ঝিনাইদহঃ ঝিনাইদহের ডিবি পুলিশের অভিযানে কোটচাঁদপুর থেকে ১২৮ বোতল ভারতীয় অবৈধ মাদক উইন কোরেক্স সিরাপ সহ সাবেক পুলিশ সদস্য মো,হাসান-আল বান্না (৩২) নামে এক মাদক কারবারি কে আটক করা হয়েছে। একটি চাঁদাবাজি মামলায় তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সে ডিএমপি তে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন একটি নির্ভরযোগ্য সূত্র।

শনিবার দুপুরে পৌর শহরের সলেমানপুর ঘোষ পাড়ার তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে বলে জানা যায়। সে মহেশপুর উপজেলা কাজীরবেড়ে ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মো,আমজাদ চৌধুরীর ছেলে ও বর্তমানে কোটচাঁদপুরের বাসিন্দা।

ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ওসি মো,শরিফুল ইসলাম জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবৈধ কর্মকান্ড রোধে অভিযান চলছিল সে সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপপরিদর্শক মো, মহিতুর রহমান ও এএসআই মো,সেলিম রেজার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সলেমানপুর ঘোষ পাড়ায় অভিযান চালিয়ে মাদক সহ ওই মাদক কারবারি কে আটক করে বলে তিনি জানান। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।
এ বিষয় মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো,আনসারুল্লাহ হক বলেন, শুনেছি ডিবি পুলিশ মাদক সহ একজনকে আটক করেছে।আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা রুজু করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।