DSF NEWS
ঢাকা Monday, 13 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নজরুল বর্ষ উদযাপনের প্রস্তুতিমূলক সভা

DSF NEWS
DSF NEWS
July 13, 2026 9:05 pm
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনাঃ ‘নজরুল বর্ষ’ ২০২৬-২৭ উদযাপনের প্রস্তুতিমূলক সভা ১৩ জুলাই (সোমবার) খুলনা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজার সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলনক্ষে অনুষ্ঠিত হয়। সভায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত কাজী নজরুল ইসলামের গান, কবিতা, নাটক, উপন্যাস, প্রবন্ধ ও সাহিত্যকর্মের মাসিক থিমভিত্তিক খসড়া ক্যালেন্ডার কার্যক্রমের ওপর পর্যালোচনা করা হয়। প্রস্তুতিমূলক সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূরুল হাই মোহাম্মদ আনাছ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম, জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, নজরুল একাডেমির সাধারণ সম্পাদক মাসুদ মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন।সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নজরুল গবেষক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

আমাদের ফেইজবুক পেইজ

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

আরও পড়ুন: চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প নিয়ে বিভ্রান্তিকর প্রতিবেদনের প্রতিবাদ: সচেতন নাগরিকদের বক্তব্য

আরও পড়ুন: পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল করিম গ্রেপ্তার

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।