DSF NEWS
ঢাকাসোমবার , ১৩ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আনদোলন
  4. আর্ন্তজাতিক
  5. উদ্ধার
  6. উদ্বোধন
  7. ক‌মি‌টি
  8. কৃষি
  9. খেলা ধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. টেক রিলেট
  13. দুর্ঘটনার খবর
  14. ধর্ম ইসলামিক
  15. নারী ও শিশু
আজকের সর্বশেষ সবখবর

খুলনার দাকোপে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

DSF NEWS
DSF NEWS
জুলাই ১৩, ২০২৬ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনাঃ খুলনার দাকোপে নারী ও শিশু নির্যাতন দমন মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার নলিয়ান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির নাম মোঃ হাফিজ গাজী (৫৫)। তিনি দাকোপ উপজেলার নলিয়ান গ্রামের বাবর আলী গাজীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দায়েরকৃত একটি মামলায় (মামলা নং- ৬৯/২৩) আসামি হাফিজ গাজীর বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ২ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার পর থেকেই আসামি গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ খায়রুল বাশারের নেতৃত্বে এসআই ইব্রাহিম, এএসআই নাজমুল হোসেনসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নলিয়ান এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হন। এ বিষয়ে দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ খায়রুল বাশার জানান, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।