DSF NEWS
ঢাকাশনিবার , ১১ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আনদোলন
  4. আর্ন্তজাতিক
  5. উদ্ধার
  6. উদ্বোধন
  7. ক‌মি‌টি
  8. কৃষি
  9. খেলা ধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. টেক রিলেট
  13. দুর্ঘটনার খবর
  14. ধর্ম ইসলামিক
  15. নারী ও শিশু
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজার জেলার জুড়ীতে গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ।

DSF NEWS
DSF NEWS
জুলাই ১১, ২০২৬ ১২:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

মৌলভীবাজার জেলার জুড়ীতে গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ।

শুক্রবার (১০ জুলাই) পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ সাইফুল ইসলাম জুয়েল নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ। জুয়েল জেলার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের আঃ মান্নানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, জুড়ী থানার ওসি রফিকুল ইসলামের দিক দিকনির্দেশনায় পোষ্ট অফিস রোড এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারি জুয়েলকে গ্রেফতার করা হয়। এসময় ওই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।