DSF NEWS
ঢাকাSaturday , 11 July 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আনদোলন
  5. আর্ন্তজাতিক
  6. উদ্ধার
  7. উদ্বোধন
  8. ক‌মি‌টি
  9. কৃষি
  10. খেলা
  11. খেলা ধুলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাদার রাজত্বে জিম্মি হাজারো মানুষ: দাকোপের বাজুয়া চুনকুড়ি-পশরধার সড়ক দ্রুত পিচকরণের দাবিতে ফুসে উঠেছে জনগণ

DSF NEWS
DSF NEWS
July 11, 2026 8:31 pm
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনাঃ খুলনার দাকোপের বাজুয়া ৩ ও ৪নং ওয়ার্ডের চুনকুড়ি-পশরধার সড়ক: মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ।দ্রুত পিচকরণের দাবিতে ফুসে উঠেছে জনগণ। জুমার নামাজের পর স্থানীয় জনগণ রাস্তায় কাঁদার উপর দাঁড়িয়ে তারা একটাই দাবি করে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ও দেশনায়ক তারেক রহমান ও খুলনা – ১ আসনের সংসদ সদস্য দাকোপ- বটিয়াঘাটার উন্নয়নের কারিগর আলহাজ্ব আমীর এজাজ খানসহ সরকারের যথাযথ কর্তৃপক্ষের নিকট যত দ্রুত সম্ভব আমাদের রাস্তা পিচ চাই। তারা বলেন বৃষ্টি হলেই হাঁটু সমান কাদা,যানবাহন চলাচল অসম্ভব, স্কুল-কলেজ-মাদ্রাসায় যেতে নাভিশ্বাস, চিকিৎসা নিতে হিমশিম, হাট-বাজারে যেতে দুর্ভোগের শেষ নেই রাস্তার দুই পাশে বসবাসরত মানুষের। এলাকাবাসী আরো বলেন বাজুয়া বাজার থেকে চালনা সদরের সাথে সরাসরি সংযোগকারী এই পথটি সবচেয়ে কম দূরত্বের হলেও নেই পিচের রাস্তা বাজুয়া থেকে কিছুটা পথ ভাংগা ইটের রাস্তা রয়েছে তারপর শুধু কাঁদা আর কাঁদা। মাত্র ৮ কিলোমিটার পিচ ঢালাই রাস্তা হলেই আমাদের আর কাঁদা থাকে না বাজুয়া, লাউডোব ও বানিশান্তা ইউনিয়নের অর্ধলাখ মানুষ পাবেন উপজেলা সদরের সহজ যোগাযোগ, সহজ হবে শিক্ষা-চিকিৎসা- ব্যবসা-বাণিজ্যর প্রসার। তাই তাদের একটাই দাবি খুলনা- ১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আমির এজাজ খানের কাছে আপনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন এবং রাস্তার দুই পাশে গরিব অসহায় পরিবারেরগুলোর পাশে দাড়ান,গত ১৭ বছরে যে উন্নয়ন হয়নি, বিএনপি সরকারের মাধ্যমে এখন হবে এটাই আমরা আশা করি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।