DSF NEWS
ঢাকাFriday , 10 July 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আনদোলন
  5. আর্ন্তজাতিক
  6. উদ্ধার
  7. উদ্বোধন
  8. ক‌মি‌টি
  9. কৃষি
  10. খেলা
  11. খেলা ধুলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

DSF NEWS
DSF NEWS
July 10, 2026 12:57 am
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনা: সমাবেশ, বর্ণাঢ্য শোভাযাত্রা, বৃক্ষরোপণ, গাছের চারা বিতরণ, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ০৯-০৭-২০২৬ (বৃহস্পতিবার) খুলনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। দিবসের এবারের প্রতিপাদ্য ‘জলবায়ু পরিবর্তন, আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’।দিবসটি উপলক্ষ্যে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন।

প্রধান অতিথি বলেন, পরিবেশ রক্ষায় এখনই পদক্ষেপ নেওয়া জরুরি। সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা নিয়েছে। এবছর পাঁচ কোটি গাছের চারা রোপণ করা হবে। এটি বতর্মান সরকারের একটি পরিবেশ বান্ধব কর্মসূচি। তিনি আরও বলেন, জনগণের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচিকে জোরদার করতে হবে। প্লাস্টিক পরিবেশকে ধ্বংস করে, প্লাস্টিক ব্যবহার থেকে বিরত থাকতে হবে।

পাশাপাশি প্রতিবেশ ও পরিবেশ সুরক্ষায় নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সচেতন করতে হবে। একাজে সকলে সহযোগিতা করলে সুন্দর, মানবিক, কল্যাণমূলক ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে সহজ হবে। তিনি সকলকে অন্তত দুইটি করে গাছের চারা রোপণ করার আহবান জানান। খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রেঞ্জ ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান, পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. কাজী আবু রাশেদ। প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ^বিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মো: মুজিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক খোন্দকার মো: ফজলুল হক। বিভাগীয় ও জেলা প্রশাসন এবং খুলনা পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

উল্লেখ্য, প্রতিবছর ৫ জুন বিশ^ পরিবেশ দিবস পালন করা হয়। বিশেষ কারণে বাংলাদেশে কেবল এ বছর ৫ জুনের পরিবর্তে ৯ জুলাই দিবসটি পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষ্যে এর আগে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি পেশার জনগণ অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।