DSF NEWS
ঢাকা Wednesday, 8 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খুলনার দাকোপে মোবাইল কোর্ট অভিযানে অবৈধ কারেন্টজাল জব্দ ও জরিমানা আদায়

DSF NEWS
DSF NEWS
July 8, 2026 10:41 pm
Link Copied!

মোঃ শামীম হোসেন- খুলনাঃ খুলনার দাকোপে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্টজাল জব্দ ও জরিমানা আদায়। পরে জব্দকৃত কারেন্টজাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।“মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০-৪ (ক) ধারার“ আওতায় বুধবার দুপুরে চালনা বাজারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার সহযোগীতায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে চালনা বাজারের রোকন খানের পুত্র ফয়সাল খান অবৈধ ১ হাজার মিটার কারেন্টজাল বিক্রয় করছে। এ সময় দাকোপ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রট মোঃ বোরহান উদ্দিন মিঠু মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে উক্ত ব্যবসায়ীর কাছে থাকা অবৈধ ১ হাজার মিটার কারেন্টজাল জব্দ এবং অবৈধ কারেন্টজাল ব্যবসার সাথে জড়িত থাকার অপরাধে উক্ত ব্যবসায়ীকে ১ হাজার ৫ শত টাকা জরিমানা করেন। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবুবকর সিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহিদুল্লাহ, উপজেলা আইসিটি কর্মকর্তা সমীর বিশ্বাস, দাকোপ নৌ পুলিশ ইন্সপেক্টর নুরুল আমিন বাবু প্রমুখ। অভিযান শেষে বাজারে প্রকাশ্যে অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

আমাদের ফেইজবুক পেইজ

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

আরও পড়ুন: খুলনা জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আরও পড়ুন: গ্রামের মেধাবী ছাত্র থেকে বিসিএস ক্যাডার চিকিৎসক: ডা.জে এম রাসেল হাসানের সাফল্য

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।