শ্যামল চন্দ্র রায় জলঢাকা প্রতিনিধিঃ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্বপরিকল্পিত ভাবে প্রকাশ্য দিবালোকে পেটে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টার ঘটনায় এবং পরিবারবর্গের উপর অতর্কিত হামলার প্রতিবাদে হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
তালুক গোলনা রথবাজারের সর্বস্তরের আয়োজনে ২রা জুলাই ২০২৬ ইং বৃহস্পতিবার বিকালে রথবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। আহত নুর জামালের দাদা জাহার উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন আহতের পিতা সফিকুল ইসলাম, নানি সারজিনা বেগম, নয়ন ইসলাম, রব্বানী ইসলাম, শাজাহান আলী মালেকা বেগম প্রমুখ।
বক্তব্যে আহত নুর জামালের পিতা সফিকুল ইসলাম বলেন, রোপনকৃত গাছ ছাগল খাওয়াকে কেন্দ্র করে বিবাদ সৃষ্টির মাধ্যমে পূর্বপরিকল্পিত ভাবে প্রকাশ্য দিবালোকে স্থানীয় বাসিন্দা হাফিজুল ইসলামের সন্ত্রাসী ছেলে হাবিবুর রহমান আমার ছেলে নুর জামালের পেটে ধারালো ছুড়ি ঢুকিয়ে দেয় এবং আমার পরিবারবর্গের উপর অতর্কিত হামলা করে এলোপাতাড়ি মারডাং করেন। সন্ত্রাসী হাবিবুর রহমানের ছুরিকাঘাতে আমার ছেলে নুর জামালকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত রংপুর রেফার করেন। ছুরিকাঘাতে আমার ছেলে প্রানে বেঁচে গেলেও সন্ত্রাসীদের পূর্ণাবৃত্তি হামলা এবং ভয়ভীতি হুমকিতে আমরা পরিবারবর্গ অনিশ্চয়তায় দিনাতিপাত করছি।
এ হত্যা চেষ্টা ও বাসাবাড়িতে হামলার ঘটনায় ৬ জন নামীয় আসামী উল্লেখ করে থানায় মামলা দায়ের করলে প্রধান আসামী হাবিবুর রহমানকে গ্রেফতার করে থানা পুলিশ। কিন্তূ অবশিষ্ট আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়িয়ে আমাদেরকে বিভিন্ন ভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করছেন। আহতের দাদা জাহার উদ্দীন বলেন, এমন একটি নেক্কারজনক হত্যার ঘটনা আমাদের গ্রামে চরম অস্থিরতা সৃষ্টি করেছে। আমরা পরিবারবর্গ আইনের নিকট এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানাচ্ছি। কি রহস্যময় কারনে এখনো আসামীরা নিজ বাড়িতে ও এলাকায় বুক উচিয়ে বেড়িয়ে আমাদের হুমকি দিচ্ছে সে বিষয়ে আমরা সন্দিহান।
সারজিনা বেগম বলেন, পরিকল্পিত এ হত্যা চেষ্টা ঘটনায় আমরা আইনের নিকট সুবিচার চাই। স্থানীয় বাসিন্দা নয়ন, রব্বানী ও শাজাহান বলেন, এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তির দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করছি। মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসীরা ছুরিকাঘাত ব্যক্তি হাবিবুর রহমানের ফাঁসির দাবী করে বিভিন্ন শ্লোগান দেন। উক্তি মানববন্ধন কর্মসূচি সার্বিক সঞ্চালনা করেন তালুক গোলনা রথবাজার মানব কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি মিনার আলী।
আরও পড়ুন: জানাজার মাঠ রক্ষায় মেয়রের হস্তক্ষেপ দাবি, উত্তর হালিশহরে দখল আতঙ্ক
আরও পড়ুন: দাকোপে কারিতাসের দুর্যোগ ঝুঁকি হ্রাস নিরসন কর্মপরিকল্পনা যাচাই প্রকল্পের সভা

