DSF NEWS
ঢাকা Tuesday, 7 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জলঢাকায় বাসের চাপায় প্রাণ গেল নারীর, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মোটরসাইকেল চালক

DSF NEWS
DSF NEWS
July 7, 2026 12:15 am
Link Copied!

শ্যামল চন্দ্র রায় জলঢাকা, (নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় বাসের চাপায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) ভোর আনুমানিক ৬টার দিকে উপজেলার কাঁঠালী ইউনিয়নের চৌধুরীরহাট বাজার সংলগ্ন পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমি রানী রায় (৩৫) পশ্চিম শিমুলবাড়ী শাল্টিতলা এলাকার শ্যামল চন্দ্র রায়ের স্ত্রী। গুরুতর আহত স্বপন রায় (৩০) ডোমার উপজেলার বোরাগাড়ী এলাকার বিপিন রায়ের ছেলে।

পুলিশ জানায়, সুমি রানী রায় তার ভাগ্নে জামাই স্বপন রায়ের মোটরসাইকেলে করে নীলফামারী সদর উপজেলার উত্তরা ইপিজেডে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে চৌধুরীরহাট বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকা থেকে মীরগঞ্জগামী ‘মায়ের দোয়া’ নৈশ কোচের মুখোমুখি হলে মোটরসাইকেল চালক ব্রেক করেন। এ সময় সড়কে ছড়িয়ে থাকা বালুর কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে যায়। চালক রাস্তার বাম পাশে পড়ে গেলেও সুমি রানী রায় ডান পাশে ছিটকে পড়েন। ঠিক সেই মুহূর্তে দ্রুতগতির বাসটির পেছনের চাকার নিচে তার মাথা পিষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত স্বপন রায়কে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে জলঢাকা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে। জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল আলম জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

শ্যামল চন্দ্র রায়
জলঢাকা নীলফামারী
০১৭৭০৩৯০৬২৮

আমাদের ফেইজবুক পেইজ

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

আরও পড়ুন: দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে দাকোপ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিমিয় ও ফুলল শুভেচ্ছা

আরও পড়ুন: ঝিনাইগাতীর কৃতি সন্তান রুকুনুজ্জামান বিপিএটিসির উপপরিচালক নিযুক্ত

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।