DSF NEWS
ঢাকাশনিবার , ২০ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আনদোলন
  4. আর্ন্তজাতিক
  5. উদ্ধার
  6. উদ্বোধন
  7. ক‌মি‌টি
  8. কৃষি
  9. খেলা ধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. টেক রিলেট
  13. দুর্ঘটনার খবর
  14. ধর্ম ইসলামিক
  15. নারী ও শিশু
আজকের সর্বশেষ সবখবর

মাদকবিরোধী সংবাদে চাপে সাংবাদিক, আইনগত ব্যবস্থার আহ্বান

DSF NEWS
DSF NEWS
জুন ২০, ২০২৬ ২:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

আমির হোসেন স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার সাহিদাবাদ এলাকা হতে গত ১৬ই জুন পুরান লাউড় গ্রামের সাবেক বিএনপি ওয়ার্ড কমিটির সভাপতি আব্দুর রহমানের ভাতিজা ও মৃত আব্দুল কদ্দুসের ছেলে ইয়াবা ব্যবসয়ায়ী হাবিজ মিয়া(২০) ১০ পিস ইয়াবা টেবলেট সহ মাদক নির্মুল কমিটি কর্তৃক ধৃত হয়। মাদক নির্মুল কমিটির নেতৃত্বদানকারী মহরম আলী ও সাবেক ইউপি সদস্য মস্তফা মিয়া ১২১ নাম্বারে কল দিয়ে পুলিশে সোপর্দ করে আটককৃত ইয়াবা ব্যবসায়ীকে।পরে পুলিশ ইয়াবা ব্যবসায়ী হাবিজ মিয়াকে হেফাজতে নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করে।

উল্লেখিত বিষয়টি দৈনিক ইত্তেফাক ও শ্যামল সিলেটের তাহিরপুর প্রতিনিধি আলম সাব্বির তার স্যোশাল আইডিতে পোষ্ট করলে ক্ষিপ্ত হয়ে উঠে ইয়াবা ব্যবসায়ী আব্দুর রহমান ও তার কিছু অনুসারী। সামাজিক মাধ্যমে পোষ্ট করার অপরাধে উক্ত সংবাদকমীকে দলবলে হুমকি দেয়।। এক পর্যায়ে স্থানীয় চেয়ারম্যানকে দলবেধে অবগত করে ও তার শাস্তি দাবী করে।

এবিষয়ে সাংবাদিক আলম সাব্বির জানান, লেখালেখিই আমার পেশা সমাজে অনেক কিছই দেখেও না দেখার মত চলি। মাদক প্রতিরোধে যখন সমাজের সর্বসাধারন জেগে উঠেছে তখন তাদের উৎসাহিত করতে সংবাদকর্মী হিসাবে আমিও আমার অবস্থান থেকে দায়িত্ব পালন করছি। ইয়াবা ব্যবসায়ীর পরিবার কেউ যদি মনে করে আমার দ্বারা সম্মানহানী হয়েছে তাহলে আমার বিরুদ্বে আইনগত ব্যবস্থা গ্রহন করুক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।