DSF NEWS
ঢাকাশনিবার , ৬ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আনদোলন
  4. আর্ন্তজাতিক
  5. উদ্ধার
  6. উদ্বোধন
  7. ক‌মি‌টি
  8. কৃষি
  9. খেলা ধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. টেক রিলেট
  13. দুর্ঘটনার খবর
  14. ধর্ম ইসলামিক
  15. নারী ও শিশু
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় পৃথক অভিযানে ৭০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২ মাদক ব্যবসায়ী

DSF NEWS
DSF NEWS
জুন ৬, ২০২৬ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ জেলা প্রতিনিধি: মো: মাসুদ রানা মিশু: পুলিশ সুপার নওগাঁ’র নির্দেশনায় জেলার পত্নীতলা ও মান্দা থানায় পৃথক মাদকবিরোধী অভিযানে মোট ৭০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

পত্নীতলা থানা পুলিশের অভিযানে বৃহস্পতিবার (০৫ জুন ২০২৬) বিকেলে থানাধীন মাটিন্দর ইউনিয়নের মাটিন্দর খ্রিস্টানপাড়া এলাকায় জনৈক মোঃ ইসরাইল হেমব্রণের বাড়ির সামনের খোলা স্থান থেকে মোঃ কাওসার আলী ওরফে সারোয়ার (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। তিনি পোরশা উপজেলার গণপতিপুর মধ্যপাড়া গ্রামের মোঃ কফিল উদ্দিনের ছেলে। এসময় তার পরিহিত লুঙ্গির ডান পাশ থেকে ৫০ পিচ অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

অপরদিকে একই দিনে বিকেলে মান্দা থানা পুলিশ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে মান্দা উপজেলার ৫নং গণেশপুর ইউনিয়নের মিরপুর হঠাৎপাড়া এলাকার বাসিন্দা পিন্টু (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। তিনি মোঃ মালেক মন্ডল ও মোছাঃ পারুলের ছেলে। পুলিশের ভাষ্য অনুযায়ী, আসামির বসতবাড়ির শয়নকক্ষে দেহ তল্লাশিকালে তার পরিহিত লুঙ্গির বাম পাশ থেকে ২০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আটককৃত উভয় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।