DSF NEWS
ঢাকাTuesday , 2 June 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আনদোলন
  5. আর্ন্তজাতিক
  6. উদ্ধার
  7. উদ্বোধন
  8. ক‌মি‌টি
  9. কৃষি
  10. খেলা
  11. খেলা ধুলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

‎ওসি রতন সেখের উদ্যোগে দুই সাংবাদিকের প্রচেষ্টায় অসহায় দিনমজুর সাজু মিয়া পেলো ২৩ হাজার টাকা সহায়তা

DSF NEWS
DSF NEWS
June 2, 2026 7:37 pm
Link Copied!

‎আমির হোসেন স্টাফ রিপোর্টারঃ ‎সুনামগঞ্জের দুই সাংবাদিকের ফেইসবুক এবং সদর থানা ফেইজে ফুটেউঠে মুল্লাপাড়া ইউনিয়নের ডুপিকোনা গ্রামের হাওর পাড়ে ৪শিশু সন্তান নিয়ে বসবাসরত দিনমজুর রং মেস্তরী সাজু মিয়ার পরিবারের করুন কাহিনী। সামাজিক যোগাযোগের মাধ্যমে ভিডিওটি  ভাইরাল হওয়ার ২৪ ঘন্টার ভিতরে সৌদি আরব প্রবাসী দুই ব্যাক্তির নজরে পড়লে  ঐ দুই প্রবাসী সাথে সাথে দুই সাংবাদিক দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি কেএম শহীদুল এবং দৈনিক সুনামকন্ঠের স্টাফ রিপোটার মোহাম্মদ নুরের সাথে যোগাযোগ করেন এবং দিনমজুর সাজু মিয়ার পরিবারকে সহায়তা করার কথা জানান।

পরে কেএম শহীদুলের বিকাশে সৌদি আরব প্রবাসী সুনামগঞ্জ পৌর শহরের হাসন নগর মরা টিলা রোড এর বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক যুবক ১০হাজার টাকা সহায়তা করেন। অন্যদিকে সাংবাদিক মোহাম্মদ নুরের সাথে আরও এক সৌদি প্রবাসী সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর গ্রামের বাসিন্দা যোগাযোগ করে ১০হাজার টাকা সহায়তা করেন।

‎বিষটি তাৎক্ষণিকভাবে সদর থানার অফিসার ইনচার্জ মোঃ রতন সেখ পিপিএম এর কাছে জানালে ওসি রতন সেখ নিজে অসহায় দিনমজুর সাজু মিয়ার বাড়িতে সহায়তার টাকা পৌঁছে দিতে ছুটে যান। এবং ১ বস্তা চাউলের ব্যবস্থা করেন। পরে নিজ হাতে ১১হাজার টাকা দিয়ে ১টি নৌকা কিনে দেন এবং নগদ ৯ হাজার টাকা ও ১ বস্তুা চাউল দিনমজুর সাজু মিয়ার পরিবারের হাতে তুলে দেন।

‎উল্লেখ্য গত ৩১মে ২০২৬ইং রোজ রবিবার দিনমজুর সাজু মিয়ার ওয়াল্ড ভিশনের সহায়তার ৪৫টি হাস কেবা কাহারা বিষ খাইয়ে মেরে ফেলে। ১জুন ২০২৬ইং বিকালে মরা হাস নিয়ে ওসি রতন সেখের কাছে ছুটে যায় দিন মজুর সাজু মিয়া। সাথে সাথে বিষয়টি গুরুত্ব সহকারে ওসি রতন সেখ আমলে নেন এবং তিন সাংবাদিক ছুটে যান সাজু মিয়ার বাড়িতে সেখানে ভিডিও ধারন করে সাজু মিয়ার অসহা জীবন চিত্র তুলে ধরেন সামাজিক যোগাযোগের মাধ্যমে। তখনি ওসি রতন সেখসহ দুই প্রবাসী সাজু মিয়াকে সহয়তার হাত বাড়িয়ে দেন। এছাড়াও হাস মারার বিষয়টি তদন্ত কাজ চলছে বলে জানান ওসি রতন সেখ। পাশাপাশি নিজে সরেজমিনে গিয়ে এলাকার মুরুব্বিয়ানদের সাথে নিয়ে দিন মজুর সাজু মিয়ার পরিবারকে সহায়তা করে আসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।