DSF NEWS
ঢাকাTuesday , 19 May 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আনদোলন
  5. আর্ন্তজাতিক
  6. উদ্ধার
  7. উদ্বোধন
  8. ক‌মি‌টি
  9. কৃষি
  10. খেলা
  11. খেলা ধুলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে ২২ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় টার্মিনাল শ্রমিক কমিটি ঘোষণা

DSF NEWS
DSF NEWS
May 19, 2026 10:29 pm
Link Copied!

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট আন্তঃজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের অন্তর্গত বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালে ২২ সদস্য বিশিষ্ট টার্মিনাল শ্রমিক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (১৯ মে) সকালে বাগেরহাট বাস টার্মিনালের শ্রমিক সংগঠনের কার্যালয়ে কমিটি গঠনের উদ্দেশ্যে আয়োজিত সভায় বাগেরহাট আন্তঃজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কাশেম (সেলিম) এবং সাধারণ সম্পাদক শেখ জাহিদুল ইসলামের উপস্থিতিতে এই কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে মোঃ সোলায়মান সরদার মামুনকে সভাপতি এবং মোজাফফর হোসেন মোজামকে সাধারণ সম্পাদক করে বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল শ্রমিক কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি খান মনিরুল ইসলাম ইব্রাহীম, শেখ জাহিদুল ইসলাম জাহিদ, সহ-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মিনা, সাংগঠনিক সম্পাদক ইশারাত আলী ছোট, প্রচার সম্পাদক তাহিদ মল্লিক, দপ্তর সম্পাদক বাবুল মিনা, কোষাধ্যক্ষ ইসমাইল মিনা, সদস্য মোঃ শাহিন, মুরাদ শেখ, ইসরাফিল রানা, সজিব সাহা, সজিব দত্ত, ইমরান, শান্ত, নিমাই সরকার, মাশুক, কান্তা, আবুল হোসেন (খোকন), রহমান মিনা ও শাহাদাত মিনা।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, বাস টার্মিনাল ও আশেপাশের অবৈধ কার্যক্রম, দুর্নীতি, মাদকবিরোধী কার্যক্রম, অবৈধ গাড়ি চলাচল বন্ধ সহ আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে আগামী এক বছরের জন্য টার্মিনাল শ্রমিক কমিটি গঠন করা হয়। আশা করছি টার্মিনালের শান্তি শৃঙ্খলা এবং শ্রমিকদের স্বার্থ রক্ষায় নিঃস্বার্থভাবে কাজ করবেন এই কমিটি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। সিনিয়র সহসভাপতি শাহাজান মিনা, সহ-সভাপতি মোঃ জিয়াউদ্দিন ( জিয়াম), যুগ্ম সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, অর্থ- সম্পাদক মো:মতিয়ার রহমান মিনা, লাইন সম্পাদক সরদার জসিমসহ অন্যান্য গন্যমান্য ব্যাক্তি বর্গ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।