DSF NEWS
ঢাকাTuesday , 19 May 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন-আদালত
  5. আনদোলন
  6. আন্তর্জাতিক
  7. আর্ন্তজাতিক
  8. উদ্ধার
  9. উদ্বোধন
  10. ক‌মি‌টি
  11. কৃষি
  12. খেলা
  13. খেলা ধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বালাগঞ্জ সরকারী কলেজ ফুটবল দল জাতীয় পর্যায়ে খেলতে যাচ্ছে

DSF NEWS
DSF NEWS
May 19, 2026 12:56 pm
Link Copied!

হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধিঃ আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট এ সিলেট বিভাগের চ্যাম্পিয়ান বালাগঞ্জ সরকারী কলেজ ফুটবল দল জাতীয় পর্যায়ে অংশ গ্রহন করতে যাচ্ছে|
“আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫” এর জাতীয় পর্যায়ে খেলায় অংশ গ্রহন করতে বালাগঞ্জ সরকারী কলেজ ফুটবল দল ১৫ সদস্য ঢাকা যাত্রা| ২১ মে ২০২৬ইং বিকাল ৪টায় ঢাকা কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তাফা কামাল ষ্টেডিয়ামে বালাগঞ্জ সরকারী কলেজ ফুটবল দল, রাজশাহী বিভাগের সিংড়া দমদমা স্কুল এন্ড কলেজ ফুটবল দল এর সাথে অংশ গ্রহন করতে যাচ্ছে| ১ম রাউন্ডে বিজয় লাভ করলে, তারা কোয়াটার ফাইনালে অংশ গ্রহনের সুযোগ পাবে|
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ক্রীড়া পরিদপ্তর আয়োজিত উক্ত “আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫” এ ৮টি বিভাগের চ্যাম্পিয়ান ও রানার্সআপ ১৬টি দল জাতীয় পর্যায়ে খেলায় অংশ গ্রহন করতে যাচ্ছে| খেলার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক|
উল্লেখ্য যে বালাগঞ্জ সরকারী কলেজ ফুটবল দল ইতিমধ্যে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ান হয়| খেলা পিম পরিচালনা কমিটির সদস্য, ম্যানেজার মাহমদ আলী জানান ১৫ সদস্য বিশিষ্ট দল নিয়ে ১৯ মে রাতে তারা ঢাকা দিকে যাত্রা করেছেন| তিনি সিলেট বিভাগবাসীর কাছে দোয়া কামনা করেছেন|

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।