‘’কুল্লু নাফসিন জাইকাতুল মাউত” (كُلُّ نَفْسٍ ذَآئِقَةُ الْمَوْتِ)
“মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী, জজ কোর্টের সাবেক পিপি ও মৌলভীবাজার মাতার কাপন বেগ বাড়ীর কৃতিসন্তান বিশিষ্ট সমাজসেবক মির্জা সিরাজ উদ্দিন বেগ আর নেই।( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।)
এডভোকেট সিরাজ উদ্দিন বেগ আজ ১৮ ই আগষ্ট বাংলাদেশ সময় বিকাল ৫:৩০মিনিটে মৌলভীবাজার ইনসানিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল ফরমাইয়াছেন। মরহুম এর প্রথম জানাজার নামাজ আগামীকাল ১৯ শে আগষ্ট বুধবার সকাল ১০.০০ ঘটিকায় কোর্ট মসজিদ প্রাঙ্গণে, এবং সকাল ১১.০০ ঘটিকায় ২য় জানাজার নামাজ মাতার কাপন বেগ বাড়িতে অনুষ্ঠিত হবে।
মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ওয়ালর্ড ওয়াইড এর ফাউন্ডার্স প্রেসিডেন্ট মোহাম্মদ মকিস মনসুর, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর সহ সভাপতি জয়নাল আবেদিন খান, সাধারণ সম্পাদক এম মুহিবুর রহমান মুহিব ও ট্রেজারার মোহাম্মদ মুজিব মনসুর সহ অন্যান্য নেতৃবৃন্দ এক শোকবার্তায় গভীর শোক ও শোকাবহ পরিবারবর্গ এর প্রতি সমবেদনা জ্ঞাপন সহ মরহুম এর আত্মার মাগফেরাত কামনা করার জন্য দেশে বিদেশে সবার প্রতি বিনীতভাবে অনুরুধ জানিয়েছেন।
শোকবার্তায় মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ওয়ালর্ড ওয়াইড এর ফাউন্ডার্স প্রেসিডেন্ট ও গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর, বলেন, সিনিয়র আইনজীবী ও জজ কোর্টের সাবেক পিপি জেলা জামে মসজিদের নিয়মিত মুসল্লি মির্জা সিরাজ উদ্দিন বেগ সাহেব খুব সাদামাটা ভালো একজন মানুষ ছিলেন। জেলা জামে মসজিদ সহ সমাজের উন্নয়নে ও মানবতার কল্যাণে নিরবে অনেক খেদমত করে গেছেন বলে অভিমত ব্যাক্ত করেছেন।
আরও পড়ুন: খুলনায় মাদক ও ডিজিটাল আসক্তিমুক্ত সমাজ গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
আরও পড়ুন: সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ

