আজকের সর্বশেষ সবখবর

মাদকাসক্ত, ছিনতাই, চুরি ও জুয়ার বিরুদ্ধে রাজশাহীতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত

DSF NEWS
DSF NEWS
May 15, 2026 6:06 pm
Link Copied!

মাসুদ আলী পুলক রাজশাহী ব্যুরো: আজ শুক্রবার রাজশাহী মহানগরী রাজপাড়া থানা,এলাকায়। মাদক, চুরি ছিনতাই কারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজশাহী মহানগরীর তেঁরোখাদিয়া স্টেডিয়াম চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নতুন বিল শিমলা ও তেরখাদিয়া স্থানীয় যুবসমাজ ও ছাত্র সমাজের উদ্যোগে শুক্রবার বাদ জুম্মা এ এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

আজ শুক্রবার রাজশাহী মহানগরী রাজপাড়া থানা, এলাকায় সোয়া দুইটা থেকে তিনটা পর্যন্ত মোট ৪৫ মিনিট এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং মাদক নির্মূলে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক হুমায়ুন, সাংবাদিক ও মানবাধিকার নেতা, মাসুদ আলী (পুলক) যুবদল নেতা, শুভ, ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মাসুম,অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা, এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা গাজীউল ইসলাম, রাজপাড়া
থানার সাব ইন্সপেক্টর তরিকুল ইসলাম, যুবনেতা, রেজাউল করিম বাবু, প্রমোখ, সহ দুই শতাধিক সুশীল যুবক ও ছাত্র কর্মজীবী পেশাজীবী সহ উপস্থিত এলাকাবাসী ওই মানববন্ধনে উপস্থিত হতে দেখা যায়। বক্তারা বলেন, দককারবারিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ার কারণেই সমাজে মাদকের বিস্তার ঘটছে। দ্রুত কঠোর পদক্ষেপ গ্রহণ না করলে তরুণ প্রজন্ম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদক নির্মূলে প্রশাসন কার্যকর ভূমিকা না নিলে কঠোর আন্দোলনের পথে নামতে বাধ্য হবে এলাকাবাসী,

নেশাগ্রস্ত উঠতি বয়সী ও নেশাগ্রস্ত যুবক দের জন্য, তেরোখাদিয়া বিভাগীয় স্টেডিয়াম, মহিলা কমপ্লেক্স গেট, বন্ধ গেট, চিন্তাই, চুরি, রাহাজানি, চাঁদাবাজি দিন দিন বেড়েই চলেছে। অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী ও পথচারীরা।
এই সকল চুরি ছিনতাই চাঁদাবাজি বন্ধের জন্য, রাজশাহী আরএমপি পুলিশ কমিশনার ও সংশ্লিষ্ট থানার কর্মকর্তাদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছেন বক্তারা।

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: গলাচিপায় ১৫৯২ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী জাহানারা গ্রেফতার

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে [email protected]এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।